পোস্টার থাকলেও হলে জায়গা পেল না দেবের ‘প্রজাপতি ২’

Spread the love

দুর্গাপুজোয় তিনটি বড় বিগ বাজেটের ছবি একসঙ্গে মুক্তি হওয়ায় টলিউডের অন্দরমহলে দ্বন্দ্ব খুব স্পষ্ট হয়ে উঠেছিল সকলের সামনে। শিবপ্রসাদের সঙ্গে দেবের সেই সমস্যার রীতিমতো গুরুতর আকার ধারণ করেছিল, যদিও পরবর্তীকালে আবার সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু দূর্গা পূজার সেই অন্তর্দ্বন্দ্বের ছবি যেন আবার স্পষ্ট হয়ে উঠছে বড়দিনে।

২০২৫ সালের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে তিনটি সিনেমা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি একটি খুনীর সন্ধানে’ এবং দেব অভিনীত ‘প্রজাপতি ২’। তিনটি সিনেমাই একেবারে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের তিনটি ছবি কিন্তু দর্শকদের কোন ছবি বেশি নজর কাড়বে তা কিছুটা নির্ভর করে কোন ছবি কতগুলো শো ছিল তার ওপরে।

দেব অভিনীত ‘রঘু ডাকাত’ অনেকগুলি হল পাওয়ায় গত দুর্গাপুজোয় অনেকেই অভিনেতাকে ‘মাফিয়া’ তকমা দিয়েছিলেন কারণ সরকার দলের সঙ্গে সরাসরি যুক্ত অভিনেতা। যদিও সেই সমস্ত কথাকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ তিনি, বরং সেই সময়টা তিনি সকলকে বারবার অনুরোধ করেছিলেন সিনেমা দেখতে আসার জন্য।

তবে এবারে যে চিত্রটি সামনে উঠে এলো তাতে হয়তো কিছুটা ক্ষুন্ন হয়েছে অভিনেতা। দেব একটি ছবি শেয়ার করেছেন যেখানে পরপর তিনটি ছবির পোস্টার টাঙ্গানো হয়েছে। প্রথম দুটির ছবি অস্পষ্ট করে দেওয়া হলেও বেশ বোঝা যাচ্ছে ছবি দুটি শুভশ্রী এবং কোয়েলের সিনেমার ছবি। একেবারে নিচে রয়েছে ‘প্রজাপতি ২’ ছবির হোডিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *