প্রয়াত ধর্মেন্দ্রকে শ্রদ্ধা! রি-রিলিজ করছে তাঁর ২০১১ সালের এই হিট সিনেমা

Spread the love

২০২৫ সাল চলচ্চিত্র প্রেমীদের থেকে কেড়ে নিয়েছে এক বড় কিংবদন্তিকে। আর তিনি হলেন ধর্মেন্দ্র। ২৪ নভেম্বর বর্ষীয়ান অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমান। যেই শোক এখনও সামলে উঠতে পারেনি তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীরা। আর এবার অভিনেতার মৃত্যুর প্রায় ১ মাস পরে, তাঁর ছবি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ পুনরায় মুক্তি পেতে চলেছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রে অবদানের জন্য ছবিটি পুনরায় মুক্তি দিয়ে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত অভিনেতাকে। ইয়ামলা পাগলা দিওয়ানা ২০১১ সালে মুক্তি পেয়েছিল এবং এটি দর্শকদের দ্বারা খুব পছন্দও হয়েছিল। ধর্মেন্দ্রর পাশাপাশি ছবিতে উপস্থিত ছিলেন সানি দেওল ও ববি দেওল। এটি একটি পারিবারিক বিনোদনমূলক সিনেমা। টিভি এবং ওটিটিতেও এটি বেশ পছন্দ করা হয়। ছবির রি-রিলিজের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানা গিয়েছে।

প্রথমে ছবিটি এই শুক্রবার অর্থাৎ ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তবে ধুরন্ধরের ঝড়ের মধ্যে এখনই ছবিটি মুক্তি পাচ্ছে না। তাই ছবিটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে ২০২৬ সালের ১ জানুয়ারি। তবে কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবিটি পরিচালনা করেছিলেন সমীর কৌশিক। এটি ২০১১ সালের হিট সিনেমালির মধ্যে একটি ছিল।

ধর্মেন্দ্রর শেষ ছবির কথা বলতে গেলে, তিনি কাজ করেছিলেন ‘টোয়েন্টি-ওয়ান’ ছবিতে, তবে সেটি মুক্তির আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। টুয়েন্টি-ওয়ান ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং অক্ষয় কুমারের ভাগ্নি সীমর ভাটিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *