বিগ বস বাংলায় ঘর ফের তোলপাড়। এমনিতেই ঘর এখন পরিণত হয়েছে ব্যাটেলগ্রাউন্ডে। আর সেই টাস্কের ‘চিফ কমান্ডার’ বা সঞ্চালক পদে রয়েছেন জীতু। ঘরকে দুটি দলে ভাগ করা হয়েছে, একধারে রয়েছে সৃজলার টিম, অন্য দিকে নিরঞ্জনের। লাক্সারি বাজেট টাস্কের প্রথম দিনেই জীতুর বিপক্ষে চলে গিয়েছে নিরঞ্জনের টিমের সদস্যরা। বিশেষ করে তনুশ্রীর সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় জীতুকে। এমনকী, তনুশ্রীকে ডিসকোয়ালিফাই-ও করে দেন।
তবে লাক্সারি বাজেট টাস্কের দ্বিতীয় দিনে আরও বড় ঝড় উঠতে চলেছে। অবশেষে যার প্রোমো সামনে এল। যেখানে দেখা যাচ্ছে যে, বিগ বস জীতুর কাছে জানতে চান ব্যাটেলগ্রাউন্ড টাস্কের দুজন ওয়ার্স্ট পারফরমারের নাম।
এরপরই দেখা যায় যে, জীতু বসে রয়েছেন কনফেশন রুমে। আর বিগ বস বলছেন, ‘বিগ বস এই সিদ্ধান্ত চিফ কমান্ডার জীতুর উপরই ছেড়ে দিল’। শুনে রীতিমতো ভেঙে পড়েন জীতু। আর ঘরের মধ্যেও তৈরি হয় উত্তেজনা। নিরঞ্জন ও সৌরভকে আলোচনা করতে শোনা যায়, মিড উইক এভিকশন নিয়ে। নিরঞ্জন তো সরাসরি প্রশ্নও করেন, ‘কী লোকাচ্ছ জীতু দা?’ এখন দেখার ঘরের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।
