বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে ‘বন্দে মাতরম্‌’ মিউজিয়ামের ঘোষণা

Spread the love

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীতে রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, পশ্চিমবঙ্গে জাতীয় মানের একটি ‘বন্দে মাতরম্‌ মিউজিয়াম’ গড়ে তোলা হবে। কলেজ স্ট্রিটে এক অনুষ্ঠানের সময় এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণও শানান মুখ্যমন্ত্রী।

সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের তৃণমূল সরকার তোষণের রাজনীতি করেছে। তাঁর দাবি, বর্তমানে রাজ্যে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকার বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনাকে গুরুত্ব দিচ্ছে। রে সাংবাদিকরা তৃণমূল নেতাদের প্রসঙ্গ তুললে শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন,’বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই পবিত্র বাড়িতে কোনও চোর, ডাকাত, লম্পট বা প্রতারকদের নিয়ে আলোচনা করতে চাই না। তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য এবং ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক অনন্য নাম। তাঁর লেখা ‘বন্দে মাতরম্‌’ গান স্বাধীনতা সংগ্রামের সময় দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলেছিল। তাই তাঁর জন্মজয়ন্তীতে ‘বন্দে মাতরম্‌’ মিউজিয়াম তৈরির ঘোষণা সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *