বাইক নিয়ে পাহাড়,পর্বত,সমুদ্র ঘুরতে ভালোবাসেন?বা মনে হয় যদি বাইক নিয়ে প্রকৃতি উপভোগ করতে পারি?কিন্তু ভয় পান?আর ভয়ের কোনও কারণ নেই,আড্ডাবাজ রাইডার্সরা তো আছে আপনার সাথে।যুক্ত হয়ে যান তাদের সঙ্গে।নিয়ম রীতি মেনে বাইকের স্পিড মেনে ঘোরা হয় দেশের বিভিন্ন প্রান্তে।আর আজ সেই রাইডার্সরাই আয়োজন করেছিলেন মধ্যমগ্রাম টেগর কালচারাল কমপ্লেক্সে বিজয়া সম্মিলনীর।যেখানে কলকাতা ও কলকাতার বাইরে বহু রাইডার্সরা এসে উপস্থিত হন।প্রায় ৩০০ এর উপর রাইডার্সরা এসেছিলেন তাঁদের বাইক,স্কুটি নিয়ে।উত্তর ২৪ পরগণায় এই প্রথম এত বড় সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সব থেকে বড় ব্যাপার আড্ডাবাজ রাইডার্স গ্রুপে জাতী ধর্ম লিঙ্গ নির্বিশেষে যে কেউ যোগ দিতে পারেন।
মহিলা পুরুষ উভয়ই যায় এই গ্রুপের সঙ্গে।সিকিম,হিমাচল প্রদেশ,সান্দাকফু, নেপাল,ভূটান সমস্ত জায়গায় আড্ডাবাজ রাইডার্সরা তাঁদের বাইক চালিয়ে যান ও প্রকৃতি উপভোগ করেন। খারাপ, ভালো সব অভিজ্ঞতাই রয়েছে,এই গ্রুপে কারোর কোনও অসুবিধা হলে অন্যরা তাঁর অসুবিধায় ঝাপিয়ে পড়েন।আজ তাঁদেরই বিজয়ার আড্ডার অনুষ্ঠান সংঘটিত হল।যেখানে দেওয়া হয়েছে বড় বড় রাইডার্স, প্রবীন রাইডার্স,মহিলা রাইডার্সদের পুরষ্কার।সাথে তাঁদের সম্পর্কে অজানা কিছু কথা তুলে ধরা হয়েছে।পাশাপাশি মহিলাদের ব্যান্ড পারফরম্যান্স সহ এলাহী খাওয়া দাওয়া। এককথায় জমিয়ে আড্ডা দিয়েছেন রাইডার্স ও তাঁদের পরিবার।কেউ যদি আড্ডাবাজা রাইডার্সদের সঙ্গে যোগ দিতে চান তাহলে অবশ্যই 70032 11151 নম্বরে যোগাযোগ করতে পারেন।
