বাবার সঙ্গে যুগলবন্দী গানে ভাইরাল ছোট্ট সূর্য

Spread the love

বয়স মাত্র আড়াই।বাবার সঙ্গে যুগলবন্দী গানে খুবই ভাইরাল শিলিগুড়ির ছোট্ট সূর্য।বাবা দেবজিৎ সরকার।তাঁর সাথে বহুগান গাইতে দেখা যায় ছোট্ট শিশুকে।বাবা,ছেলের যুগলবন্দী গানের প্রেমী নেটিজেনরা। শুধু কি নেটিজেন টলিউডের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে গায়ক রূপম ইসলাম সকলেই বাবা,ছেলের যুগলবন্দী অসাধারণ গানগুলি শেয়ার করেছেন।তাঁরা দুজন যখন গান গায় তখন সেই সমস্ত গানে মিলিয়নের উপর ভিউয়ার্স হয়।বাবা গান শুরু করেন,আর ছোট্ট ছেলে গান শেষ করে।শেষ করে বলা ভুল,বাবার সঙ্গে প্রত্যেকটি গান তার নখদর্পনে। একটি শব্দ ভুল নেই শিশুটির। বাংলার প্রত্যেকটি গান সূর্যের মাথায় গেঁথে থাকে।যদিও তার জন্য আলাদা করে বাচ্চাটি কোনও প্রশিক্ষণ নেয় না।আজ্ঞে হ্যাঁ, বিনা প্রশিক্ষণ, বিনা গানের চর্চায় আড়াই বছরের বাচ্চাটি নির্ভুল গান গেয়ে যায় দুর্দান্ত সুরে।কোনও জায়গায় খামতি নেই পুঁচকের।কারণ সূর্য সারাক্ষণ গান শোনে।মোবাইল কিংবা টিভিতে সবসময়ই গান চালিয়ে রাখে।

https://www.facebook.com/share/v/17LW5T44U8


কথায় আছে রক্ত কথা বলে,একদমই ঠিক।বাবা হলেন একজন গায়ক,আর তাঁর ছেলে গায়ক হবে না?ছেলের অসাধারণ প্রতিভা ঈশ্বরের দান ছাড়া আর কিছু নয়।যে সময়টা বাচ্চারা আদো আদো গলায় বাবা,মা,দাদা,দিদি বলে ডাক দেয়,সেই বয়সে সূর্য বাবার সাথে তালে তাল মিলিয়ে যুগলবন্দী গান গেয়ে চলছে।যা সত্যিই অভাবনীয়। এমন দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার।ছোট্ট শিশুটি তার আদো আদো গলায় নির্ভুল গান গেয়ে মন জয় করছে কোটি কোটি মানুষের।সূর্য অনেক বড় হোক,ছোট্ট শিশুটির জন্য রইল শত কোটি ভালোবাসা ও আশীর্বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *