বিচারহীন ৩ দিন!রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করছেন প্রিয়াঙ্কা?

Spread the love

দেখতে দেখতে তিনটে দিন কেটে গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর। তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যান তিনি। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার গাফিলতি স্পষ্ট। এমনকী, সেটে উপস্থিত মানুষেরা যে বয়ান দিয়ে এসেছে, তার সঙ্গে রাহুলের ময়নাতদন্তের রিপোর্টের কোনো মিলই নেই। একগুচ্ছ পরস্পর বিরোধী মন্তবব্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো দায় স্বীকার নেই। টলিউডের বহু তারকা বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছে। আর্টিস্ট ফোরামের তরফ থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি মিটিং ডাকা হলেও, পরে তা ক্যানসেল করে দেওয়া হয়। যা দেখে প্রশ্ন উঠছে, কোনো বিশেষ মানুষ বা সংস্থাকে বাঁচাতে এসব নয় তো?

বর, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। খবর, গলফগ্রিন থানায় FIR দায়ের করতে পারেন তিনি। এদিকে, ভীষণ অসুস্থ রাহুলের মা। ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। শুধু রাহুলের পরিবার নয়, ক্ষোভে ফুসছে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরাও।

ইতিমধ্যেই শাসক দলের ঘনিষ্ঠ টলিউড প্রযোজক অরিন্দম শীলের পোস্ট কেড়েছে নজর। যা পুণরায় শেয়ার করে নিয়েছেন প্রযোজক রাণা সরকার। অরিন্দম শীল লিখেছেন যে তিনি রাহুলের মৃত্যুর বিচার চান এবং কয়েকটি প্রশ্ন তুলেছে—

১. সত্যিই কি কোনো অনুমতি ছাড়া অন্য রাজ্যে গিয়ে শুটিং করা হচ্ছিল?

২. জোয়ারের সময় সমুদ্রে শুটিং করার সিদ্ধান্ত কে নিয়েছিল? এই সিদ্ধান্ত কখনোই কোনো অভিনেতার নেওয়ার কথা নয়।

৩. দুই দিন হয়ে গেল, কিন্তু প্রযোজনা সংস্থা এখনো চুপ কেন?

৪. কেন এত বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হচ্ছে?

৫. সমুদ্রে নামার আগে কি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল? যদি না নেওয়া হয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে না কেন?

তিনি আরও বলেছেন যে, রাহুলের এই মৃত্যুর কোথাও কোনো স্বচ্ছতা নেই। শিল্পীদের ফোরাম কী বলছে, পুলিশ কী করছে তা এখনো পরিষ্কার নয়। সঙ্গে অরিন্দমের মতে, এই ঘটনার দায় পুরোপুরি প্রযোজনা সংস্থার উপর বর্তায়। তিনি মনে করেন যে ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং রাহুলের মৃত্যুর দায় তাঁরই উপর চাপিয়ে দেওয়ারও চেষ্টা চলছে।

আর অরিন্দম শীলের এই পোস্ট শেয়ার করে রাণা সরকার লেখেন, ‘যে প্রশ্নগুলো আমরা করছি সেগুলো মিডিয়া করছে না কেন ? মিডিয়া কি শুধু ভিডিয়ো আর ভিউজ হলেই খুশি?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *