বিধানসভা নির্বাচনে চমক দেখাতে পারে থালাপতি বিজয়ের দল

Spread the love

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন নজর বুথফেরত জরিপে। আর সেই জরিপেই সবচেয়ে বড় চমক দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই সম্ভাব্য বড় সাফল্যের আভাস দিচ্ছেন তিনি।ভোটের ময়দানে নতুন মুখ কিন্তু জনপ্রিয়তায় আকাশছোঁয়া তামিলনাড়ুর রাজনীতিতে এবার ঝড় তুলেছেন থালাপতি বিজয়। নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে প্রথমবার নির্বাচনে নেমেই চমক দেখাচ্ছেন এই তারকা।বিভিন্ন বুথফেরত জরিপে উঠে এসেছে অবাক করা তথ্য। বিজয়ের দল পেতে পারে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন! যা বাস্তবে হলে রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

তবে লড়াইটা সহজ ছিল না। মাঠে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং তার দল ডিএমকে। কিছু জরিপে ডিএমকে জোটকে এগিয়ে রেখে ১২০ থেকে ১৪৫টি আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে।

অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন। তবে বিশ্লেষকদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও ‘কিংমেকার’ হয়ে উঠতে পারেন বিজয়।

গত ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি যা রাজ্যের মানুষের রাজনৈতিক আগ্রহেরই বড় প্রমাণ দিচ্ছে। তবে সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন বুথফেরতের এই আভাস কি বাস্তবে রূপ নেবে?

প্রথম নির্বাচনে কি সত্যিই ইতিহাস গড়বেন থালাপতি বিজয়? এমন প্রশ্নও ঘুরছে বিজয় ভক্তদের মনে। দক্ষিণের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে নাকি পুরনো শক্তিই ধরে রাখবে ক্ষমতা; উত্তর জানতে চূড়ান্ত ফলাফলের দিনের প্রহর গুনছে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *