মায়ের বেলপাতা স্পর্শ করলেই যেকোনো রোগ মুক্ত হয়,শুধু রোগই নয় বাধা বিঘ্ন সব কিছু কেটে যায় বেলপাতার দর্শনে।এছাড়াও মায়ের চোখের দিকে তাকিয়ে কিছু চাইলে সেই সমস্ত মানত পূরণ করেন মা মনসা দুর্গা।আজ্ঞে হ্যাঁ মায়ের চোখের দিকে তাকিয়ে শুধু নিষ্ঠা ভরে মায়ের কাছে যেকোনো সমস্যার কথা বলুন,স্বয়ং মা সমস্ত সমস্যা দূর করে দেবেন।২৫ বছর ধরে উত্তর ২৪ পরগণা জেলার মসলন্দপুরের গলদা নামক এলাকায় রয়েছে জাগ্রত মা মনসা দুর্গা মন্দির।বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে।ক্যান্সার থেকে শুরু করে নানা ধরনের দুরারোগ্য ব্যাধি সেরে যায় এই মায়ের কাছে আসলে।একদম ছোট্ট বয়স থেকে মায়ের পুজো করে চলেছেন পুরোহিত সুজিত গাইন।তিনি জানান,এই মায়ের কাছে ভক্তরা নিষ্ঠা সহকারে যা চান তাই পূরণ করেন।এমনকি ভক্তদের পরানো ফুল, মা নিচে ফেলে দিয়ে তাঁর উপস্থিতি দেখান সবাইকে।এছাড়াও বহু ভক্ত মায়ের চোখের পলক পড়তেও দেখেছেন।
আজ ইনিউজবাংলার প্রতিনিধি মসলন্দপুর স্টেশনে নেমে ম্যাজিক গাড়িতে চড়ে তেঁতুলিয়া নেমে সেখান থেকে ১০ মিনিটের রাস্তা গলদা মা মনসা মন্দিরে পৌঁছান।সেখানে গিয়ে দেখেন ভক্তদের ঢল।এক ভক্ত তাঁর পরিবার নিয়ে এসেছিলেন বাঁকুড়া থেকে,আরেক ভক্ত এসেছিলেন কোচবিহার থেকে।বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন নিজের মনস্কামনা থেকে শুরু করে নানা সমস্যা থেকে মুক্তি পেতে।এবং তাদের সমস্যা সমাধানও করেন মা।মন্দিরে আসলে নানা ধরনের দোষ কাটানো হয়,এছাড়াও সন্তান না হলে মায়ের কাছে আসলে সন্তান হয়,বিয়েতে বাধা,জমি সংক্রান্ত বাধা,স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সব ধরনের সমস্যা নিয়ে একবার অন্তত মায়ের মন্দিরে আসুন,দেখবেন খুব সহজেই সব কিছু মিটে গেছে।
