কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে কটাক্ষের শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে কিন্তু তারপরেও তিনি নিজের মতো করেই জীবনকে বাঁচার পথ থেকে পিছপা হননি ইন্দ্রাণী।
কিন্তু কিছু কিছু দুঃখ একান্তই ব্যক্তিগত হয় যা কখনো ভুলে যাওয়ার নয়। ২০১৯ সালের ১০ নভেম্বর ছিল তেমনি একটি দিন। চিরকালের জন্য ইন্দ্রানী হালদারকে ছেড়ে না ফেরার দেশে চলে যান তার দাদা ইন্দ্রনীল হালদার। ইন্দ্রনীল যিনি বুড়ো বলে পরিচিত ছিলেন সকলের কাছে। তিনি শুধুমাত্র একজন অভিনেতা নয়, একজন নাট্য অভিনেতাও ছিলেন।
দীর্ঘদিনের অসুস্থতার জন্য অবশেষে ২০১৯ সালে না ফেরার দেশে চলে গিয়েছিলেন তিনি। প্রায় সাত বছর অতিক্রান্ত হয়ে গেলেও ভাইয়ের স্মৃতি বিন্দুমাত্র অমলিন হয়নি ইন্দ্রানী হালদারের মন থেকে। তাই ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপের কথা লিখলেন ইন্দ্রানী।
ভাইয়ের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘আমার আর ভাইফোঁটা দিতে ইচ্ছা করে না। আজ তোর চলে যাওয়ার দিন। ১০ নভেম্বর। কতদিন হয়ে গেল। সবই করছি জীবনে, শুধু তোর ঘরে যখনই ঢুকি, বুকটা হুহু করে ওঠে। বুড়ো যেখানেই থাকিস ভালো থাকিস। জয় জগন্নাথ প্রভু।’

এই বছর মন খারাপটা আরো কিছুটা গভীর কারণ ভাইয়ের মৃত্যুবার্ষিকীর পরের দিনই ভাইফোঁটা। খুব স্বাভাবিকভাবেই তাই ভাইকে একটু বেশিই যেন মনে পড়ছে এই বছর। কিন্তু যতই মন খারাপ হোক, যে চলে গিয়েছে তাকে আর ফিরিয়ে আনা যায় না তাই এই মন খারাপ নিয়েই বাকি জীবনটা চলতে হবে ইন্দ্রানী হালদারকে।