ভেনেজুয়েলায় প্রাণহানির সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘ভেনেজুয়েলার মহান জনগণের ওপর যে দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে, তা ব্যাপক মাত্রার এবং এতে প্রাণহানির সংখ্যা ভয়াবহ’।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য (ভেনেজুয়েলাকে) প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম!’ খবর বিবিসি’র।

 

ট্রাম্প বলেছেন, তিনি তার দেশের ‘সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।’
 
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক প্রতিবেদন ভালো নয়!!!’
 
এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ে ট্রাম্প ভেনেজুয়েলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।
 
ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে রদ্রিগেজ জানান, যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে। 
অন্যান্য নেতাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে রদ্রিগেজ যেসব বার্তা শেয়ার করেছেন, এটি সেগুলোরই একটি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিলির প্রেসিডেন্টসহ আরও অনেককে ধন্যবাদ জানিয়েছেন।
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক সহায়তার বিভিন্ন প্রস্তাবও ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বিবেচনা করছে।
এদিকে, ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার (২৪ জুন) ৩৯ সেকেন্ডের মধ্যে আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পে মৃতের সংখ্যা নিয়ে রদ্রিগেজই এই প্রথম কোনো পরিসংখ্যান তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *