যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় যে বার্তা দিলো চীন

Spread the love

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার ভূপাতিতের জেরে নতুন করে সংঘাতে জাড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। এ অবস্থায় উত্তেজনা না বাড়াতে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন।

স্থানীয় সময় বুধবার (১০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

 

চলমান পরিস্থিতি নিয়ে দুই পক্ষকে সম্পূর্ণ শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান লিন জিয়ান। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে শান্ত, সংযম প্রদর্শন এবং উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে প্রশমনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।
 
একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় অবলম্বনের আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়েরর এই মুখপাত্র।
মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
 
পরে বুধবার ভোরে ইরানের সামরিক সদর দফতর খাতামুল-আম্বিয়া জানায়, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে এই অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের দৃঢ়সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *