‘শামুক’-এর মোশন পোস্টার প্রকাশ্যে আনলেন রুক্মিণী

Spread the love

বলিউডে এন্ট্রি অনেক আগেই নিয়ে নিয়েছিলেন রুক্মিণী মৈত্র। কিন্তু অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণীর অভিনয় যে নিঃসন্দেহে তাঁর কর্মজীবনে একটি অন্যতম মাইলস্টোন হতে চলেছে সে কথা আগে থেকেই বলেছেন অনেকে। অক্ষয়ের বিপরীতে তিনি অভিনয় করবেন, এটা ছাড়া আর কোনও তথ্য ছিল না কারো কাছে। কিন্তু এবার আগামী ছবির মোশন পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন রুক্মিণী নিজেই। পোস্ট করেছেন অক্ষয় কুমারও।

সিনেমার নাম ‘শামুক’। ৩০ সেকেন্ডের মোশন পোস্টারে রুক্মিণী মৈত্রকে দেখতে না পাওয়া গেলেও দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। কয়েক সেকেন্ডের মোশন পোস্টারে দেখতে পাওয়া গেছে একটি বিশাল বড় ভুতুড়ে হাত, যেটা ধীরে ধীরে নেমে আসছে ওপর থেকে। এরপরেই আলো-আঁধারিতে দাঁড়িয়ে বন্দুক হাতে অক্ষয় কুমারকে দেখতে পাওয়া গিয়েছে, যিনি অজানা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

তবে শুধুমাত্র মোশন পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে তা নয়, ঘোষণা করা হলো ছবি মুক্তির তারিখও। রুক্মিণী ও অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর ২৮ মে। বোঝাই যাচ্ছে অনেক আগে থেকেই এই ছবির ঘোষণা করে দেওয়া হল নির্মাতাদের তরফ থেকে। মোশন পোস্টারটি প্রকাশ্যে এনে ট্যাগ লাইনে রুক্মিণী লেখেন, ‘দ্য মিশন ইজ হিউম্যান। দ্য এনিমি ইস নট।’রুক্মিণীর শেয়ার করা মোশন পোস্টারে ছবি সম্পর্কে কিছু জানা না গেলেও এটি যে একটি থ্রিলার মুভি হতে চলেছে। সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এই সিনেমায় রুক্মিণীর ভূমিকা কি, সেটা এখন জানা না গেলেও ধীরে ধীরে প্রকাশ্যে আসবে সকলের কাছে। তবে ছবির গল্প বা ভূমিকা যাই হোক না কেন, অক্ষয়ের বিপরীতে অভিনয় বলিউডে রুক্মিণীর মাটি যে কিছুটা হল শক্ত করে দিল সেটা বলাই বাহুল্য।

Leave a Reply