মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর আইপিএল ম্যাচ উপভোগ করতে গিয়ে পরিবার-সহ উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর। অর্থাৎ করিনার সঙ্গে ছিলেন সইফ আলি খান, তাদের সন্তান তৈমুর ও জেহ, এবং ইব্রাহিম আলি খান, যিনি সইফ আলি খানের আগের পক্ষের সন্তান। সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরে গ্যালারি থেকে দলকে সমর্থন করছিলেন। একাধিক ভিডিয়োতে পরিবারকে বেশ আনন্দ ও মজা নিয়ে খেলা উপভোগ করতে দেখা গিয়েছে।
মেজাজ হারালেন করিনা:
তবে এসবেরই মাঝে একটি ভিডিয়ো ভাইরাল। যা পরিবারের বিব্রতকর একটি মুহূর্ত তুলে ধরেছে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, স্টেডিয়ামের ভেতরে একটি লিফটের কাছে পরিবারটি অপেক্ষা করছে, এমন সময় সেখানে বিশাল ভিড় জমে যায় এবং ভক্তরা ছবি তোলার চেষ্টা করতে থাকে। এই ব্যস্ত মুহূর্তে কারিনাকে বেশ অস্বস্তিতে দেখা যায় এবং তিনি কাছের একজনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন—যদিও এর কারণ স্পষ্ট নয়। এক পর্যায়ে, সকলে মিলে যখন লিফটে গিয়ে উঠছেন, তখন সইফের উপরেও হালকা মেজাজ দেখিয়ে ফেলেন করিনা। তিনি সইফের দিকে ফিরে জিজ্ঞেস করেন, ‘কী হচ্ছে?’
যদিও ঘটনাটি সাময়িক উত্তেজনা তৈরি করেছিল, পরবর্তীতে কারিনাকে আবার স্বাভাবিকভাবেই গ্যালারিতে ফিরে পরিবারের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়। তার হাসিমুখ এবং স্বচ্ছন্দ আচরণই ইঙ্গিত দেয় যে সমস্যা দ্রুত মিটে গিয়েছিল। অভিনেত্রীও নিজেকে সামলে নেন। ম্যাচের ফলাফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮ রানে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে।

করিনা-সইফের সংসার:
প্রসঙ্গত, সইফ আলি খান ও অমৃতা সিং ১৯৯১ সালে বিয়ে করেন। অমৃতা সইফের থেকে বেশ অনেকটাই বড় ছিল। বিয়ের পরপর প্রথমে সারা (১৯৯৫) ও পরে ইব্রাহিম আলি খানের (২০০১) জন্ম হয়। ২০০৪ সালে তাঁদের ডিভোর্স হয়। এরপর সইফের জীবনে আসেন করিনা কাপুর খান। দীর্ঘ পাঁচ বছর লিভ ইন করার পর, ২০১২ সালে তাঁরা বিয়ে করেন। সইফ ও করিনার প্রথম সন্তান তৈমুর আলি খান জন্মগ্রহণ করে ২০১৬ সালে। দ্বিতীয় সন্তান জেহ (জাহাঙ্গীর আলি খান) জন্মায় ২০২১ সালে। তবে সইফের আগের পক্ষের দুই সন্তান, ইহ্রাহিম ও সারা-র সঙ্গেও বেশ সুন্দর সম্পর্ক করিনার।
করিনার কাজের আপডেট
করিনা সম্প্রতি পরিচালক মেঘনা গুলজার-এর ক্রাইম ড্রামা ‘দায়রা’-র শুটিং শেষ করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা এবং এটি ন্যায়বিচার, নৈতিকতা ও সত্যের জটিল সম্পর্ক নিয়ে তৈরি। এর আগে করিনাকে ‘ক্রু’ (২০২৪) ছবিতে টাবু ও কৃতি স্যানন-এর সঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও ‘দ্য বাকিংহাম মার্ডারস’ ছবিতেও তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।