১৮ অক্টোবর ৪৫ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেত্রী রূপানঞ্জনা মিত্র। এই বিশেষ দিনটি তিনি পালন করলেন নিজের পরিবারের বিশেষ সদস্যদের সঙ্গে। রাত ঠিক ১২টার সময় কেক কেটে জন্মদিনের বিশেষ মুহূর্ত উদযাপন করলেন তিনি।
রূপাঞ্জনার কেক কাটার বিশেষ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় রাতুল মুখোপাধ্যায়কে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মধ্যরাতে ছেলে স্বামী এবং সারমেয়দের সঙ্গে নিয়ে মাটিতে বসে কেক কাটছেন রূপাঞ্জনা। বার্থডে গার্লের থেকেও যেন বেশি উত্তেজিত পরিবারের বাকি সদস্যরা।
কেক কাটতেই শুরু হয়ে যায় জন্মদিনের বিশেষ গান। স্বামী, সন্তান এবং দুই সারমেয়কে কেক হারিয়ে জন্মদিন শুরু করেন অভিনেত্রী। এই ভিডিয়ো পোস্ট করে রাতুল লেখেন, ‘শুভ জন্মদিন সেই নারীকে যে আমার জীবন খুশিতে এবং শান্তিতে ভরিয়ে দিয়েছে। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার গোটা সংসার।’
ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব সিরিজ এমনকি ছোট পর্দায় সমানভাবে অভিনয় করতে দেখা যায় রূপাঞ্জনাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ভূতপূর্ব’, শুরু হয়ে গিয়েছে ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের শ্যুটিং। এছাড়াও ‘অনুরাগের ছোঁয়া’ থেকে শুরু করে ‘বেহুলা’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
অভিনয় ছাড়াও রাজনীতির মঞ্চে সক্রিয় অভিনেত্রী। তবে সব কিছুর পরেও নিজের সংসার এবং স্বামীকে এই সমানভাবে সময় দেওয়ার চেষ্টা করেন রূপাঞ্জনা। অন্যদিকে পরিচালক রাতুল মুখোপাধ্যায়ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সবসময়। গতবছর অর্থাৎ ২০২৪ সালে রাতুল পরিচালিত ‘কালিচক চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পেয়েছিল, যা বেশ সমাদৃত হয়েছিল সকল মহলে।

এই ছবিতে অভিনয় করেছিলেন তাঁর স্ত্রী রূপাঞ্জনা। এছাড়াও রাতুল পরিচালিত শর্ট ছবি ‘পালক’ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ২০২৪ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি।প্রাক্তন স্বামী রেজাউল হককে ডিভোর্স দেওয়ার পর প্রায় ৬ বছর রাতুলকে ডেট করেছিলেন রূপাঞ্জনা। অবশেষে গতবছর একমাত্র পুত্রকে নিয়ে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।