২২ তলা ভবন থেকে সন্তানকে ছুঁড়ে ফেলে দিলেন মা

Spread the love

সংযুক্ত আরব আমিরাতে একজন ভারতীয় প্রবাসী নারী একটি বহুতল ভবন থেকে তার ৫ বছর বয়সী বাচ্চাকে ফেলে দেয়ার পর আত্মহত্যা করেন। গত বুধবার ঘটনাটি ঘটেছে।৩৫ বছর বয়সী ওই মা আল নাহদা এলাকার ওই ভবন থেকে ঝাঁপ দেয়ার আগে তার সন্তানকে ফেলে দেন। 

গালফ নিউজ বুধবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সেই ভবনটি পরিদর্শন করেছে, যেখানে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভবন কর্মীদের মতে, নারীটি তার ১৫ তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে লাফ দেয়ার আগে প্রথমে তার মেয়েকে ফেলে দেন। যেহেতু ভবনটিতে ছয় তলা পার্কিং এবং অন্য একটি তলায় একটি জিম রয়েছে, তাই তারা ২২ তলার ওপর থেকে পড়ে যান।


ভবনটির নিরাপত্তাকর্মী জানান, তিনি একটি বিকট শব্দ শুনে বাইরে ছুটে যান এবং শিশু ও নারীটির মৃতদেহ দেখতে পান। 

তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুলেন্স বিভাগকে খবর দেন। কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ সকাল প্রায় সাড়ে ১০টা পর্যন্ত এলাকাটি ঘিরে রাখে।

এদিকে, শারজাহ পুলিশ গালফ নিউজকে নিশ্চিত করেছে যে, তারা একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টি পরবর্তী তদন্তের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি। শনিবার খালিজ টাইমস জানিয়েছে, তারা কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

তবে, মালায়ালা মনোরমার তথ্যমতে, ওই নারী একটি অনলাইন ব্যবসা চালাতেন এবং পরিবারের সঙ্গে শারজায় থাকতেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *