London Mahotsav| লন্ডন মহোৎসবে এবার অ্যামিনিয়ার বিরিয়ানি

Spread the love

সাহেবপাড়ায় বাঙালিয়ানা।এই বছর লন্ডনে ২৭ ও ২৮ জুন আয়োজিত হতে চলেছে লন্ডন মহোৎসব ২০২৬(London Mahotsav 2026)।যেখানে এক ছাদের তলায় থাকবে বাঙালির নানা ধরনের খাবারের স্টল,বাঙালি পোশাকের স্টল ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। লন্ডনে প্রচুর বাঙালিরা অপেক্ষা করে থাকেন এই মহোৎসবের জন্য।দীর্ঘ ৩ বছর ধরে চলছে লন্ডন মহোৎসব।এই অনুষ্ঠানের কর্মকর্তা সায়ন্তন দাস অধিকারী(Sayantan Das Adhikari) ইনিউজবাংলার দর্শকদের জানান,লন্ডনে বাঙালিদের জন্য এই মহোৎসব নতুন নয়,এই বছর তৃতীয় বর্ষে পা দিতে চলেছে। আর এই তৃতীয় বর্ষ উপলক্ষে প্রবাসী বাঙালিদের জন্য রয়েছে বহু পুরোনো জনপ্রিয় অ্যামিনিয়া বিরিয়ানির আয়োজন।কলকাতা থেকে হাঁড়ি,কড়াই,মশলাপাতি নিয়ে বিমানে পাড়ি দেওয়া হবে সুদূর লন্ডনের উদ্দেশ্যে। আর সেখানে গেলে লন্ডন মহোৎসবে চুটিয়ে খেতে পারবেন অ্যামিনিয়ার বিরিয়ানি।যা আপনার ভাবনার বাইরে।এছাড়াও কলকাতার নামীদামী মিষ্টি, ভূতের রাজা দিল বরের খাবার থেকে শুরু করে অনেক কিছু। এছাড়াও আসানসোলের নামী শাড়ির প্রতিষ্ঠানও যাচ্ছে এই মহোৎসবে।লন্ডনে থেকে বাংলার অরিজিনাল শাড়ি কেনাকাটা করতে পারবেন।সামনে দুর্গাপূজা আর সেই দুর্গাপুজোতে বাংলার শাড়ি,পাঞ্জাবী পরবেন না তা তো হয় না।এছাড়াও মহোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচি,ভূমির সৌমিত্র রায়,ক্যাকটাসের সিঁধু,পৌষালি।এছাড়াও টলিউডের বহু জনপ্রিয় শিল্পীরা।


এই দুদিনের আয়োজনে হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডিবেট।উপস্থিত থাকবে দুই দলের খেলোয়াড়রা।পাশাপাশি সায়ন্তনবাবু জানান,তিনি লন্ডনের নাগরিক হলেও তাঁর জন্মভূমি বাংলাকে ভোলেননি।কলকাতায় তাঁর Candid Communication নামে একটি কোম্পানিও রয়েছে।তিনি চান লন্ডনে বাংলার মানুষ গিয়ে ব্যবসা শুরু করুক,তা করতে সম্পূর্ণভাবে পাশে থাকবেন তিনি।যে সমস্ত বাঙালি লন্ডনে রয়েছেন আর সেখানে থেকে বিখ্যাত অ্যামিনিয়া বিরিয়ানি খেতে চান তারা আজই বুক করে নিতে পারেন,স্ক্রিনে দেওয়া সাইটে সমস্ত কিছু পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *