৪৭ বছরের সঙ্গী চিরতরে চলে গেলেন স্ত্রীকে ছেড়ে

Spread the love

৪৭ বছরের সঙ্গী চিরতরে চলে গেলেন স্ত্রীকে ছেড়ে।আর এই খবরে কার্যত ভেঙে পড়েন নেটিজেনরা।সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত পেজ মা মাসি কিচেন।আর সেই পেজের প্রধান মানুষটি যাকে ছাড়া প্রায় অসম্পূর্ণ, তিনি আজ না ফেরার দেশে।আর কেউ মিষ্টি হেসে বাহারি মেনুর আবদার করে খাওয়াতে বলবে না।সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত মুখ জ্যোতিপ্রসাদ বসু ও শিউলি বসু।বসু দম্পতির পেজে ৯ লাখের উপর ফলোয়ার্স, আর সেই পেজে নানা ধরনের রান্না করতেন বৃদ্ধা শিউলিদেবী, যেখানে দেখা যেত তাঁর বৃদ্ধ স্বামী স্ত্রীর কাছে আবদার করে কিছু খেতে চাইতেন, স্ত্রী সেই রান্না করে স্বামীকে খাওয়াতেন।তাদের ভিডিওতে কোথাও যেন দাদু দিদার ভালোবাসার স্পর্শ থাকত,যার কারণে তাদের এক একটি ভিডিওতে লাখ লাখ ভিউয়ার্স।সেই মানুষটি আজ আর নেই।
আজ মা মাসি কিচেনের পেজে শিউলি দেবী তাঁর স্বামীর ছবি পোস্ট করে লেখেন,সোশ্যাল মিডিয়ার আমার সমস্ত বন্ধুদের খুবই দুঃখের সাথে জানাচ্ছি  গত ১৩ই আগস্ট আমার ৪৭ বছরের সঙ্গী জ্যোতিপ্রসাদ বসু চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন। বেশ কিছু বছর ধরেই তিনি সি ও পি ডি তে ভুগছিলেন। গত সাতই আগস্ট হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। আপনাদের জানাতে একটু দেরি হয়ে গেল এই কিছুদিন জানানোর মত অবস্থায় আমি ছিলাম না।🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *