সোমবার (২০ এপ্রিল, ২০২৬) উত্তর জাপানে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় সম্প্রচারকারী সংস্থা এনএইচকে-এর তথ্যমতে, ভূমিকম্পের উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয় । কর্মকর্তারা জানিয়েছেন, ইওয়াতে প্রিফেকচার এবং হোক্কাইডোর কিছু অংশে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। জনগণকে অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সরকার ও জরুরি পরিষেবাগুলো পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কর্তৃপক্ষ ভূমিকম্প ও সুনামির কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করার চেষ্টা করছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে, সুনামির ঢেউ উপকূলের দিকে এগিয়ে আসতে শুরু করেছে এবং তা শুধু একবার নয়, একাধিকবার আঘাত হানতে পারে। পরামর্শে জনগণকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সুনামি সংক্রান্ত বিশেষ সতর্কতা
কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, ঢেউ প্রত্যাশার চেয়ে আগে বা পরে আসতে পারে এবং এর উচ্চতাও অনুমানের চেয়ে বেশি হতে পারে। সমুদ্রতীর ও নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ পানির স্তর হঠাৎ বেড়ে গিয়ে ওই এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে।