সিঁথি ভরা সিঁদুর, জাহান হয়েও কেন দুর্গা মাকে করেন বরণ?

Spread the love

লাল পাড়ের সাদা শাড়ি পরে দুর্গা মাকে বরণ করতে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ, এয়োঁ লুকে মানিয়েছিল বেশ। এমনকী বউয়ের বরণ করার ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তবে শুধু দুর্গাপুজো নয়, জগন্নাথপুজো থেকে দিওয়ালি, বড়দিন, সমস্তটাই ধুমধাম করে পালন করেন নুসরত।

এবার ঠাকুর বরণের ঝলক সামনে আসতেই উঠল কটাক্ষের বন্যা। যা নিয়ে মুখ খুললেন নুসরত খোদ। সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে জানালেন, ‘উৎসব সকলের হয়। আর আমি চিরকাল সকল উৎসব পালন করে আসছি। অনেকেই বলে তুমি তো জাহান। আমি কোনোদিন কাওকে জবাব দেইনি। আমার মনে হয় যারা অন্য ধর্মের হয়েও, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করছে, সিঁদুর খেলায় মেতে উঠছে, তাঁদেরও উচিত নয় জবাব দেওয়া। কারণ এটা ব্যক্তিগত পছন্দ। আমার পোস্টের কমেন্টেও দেখছি অনেকে অনেক কিছু লিখছে। যাঁদের মনে হয়, তাঁরা নিজের ধর্মের ব্য়াপারে সমস্ত কিছু জানে। কিন্তু আমি তাঁদের থেকে একটু হলেও বেশি জানি। আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।’

একসময় হিন্দু রীতি মেনেই সামাজিক বিয়ে করেছিলেন নুসরত তুরস্কে গিয়ে কলকাতারই ব্যবসায়ী নিখিল জৈনকে। এরপর বিয়ে সেরে একেবারে শাঁখা-পলা আর সিঁদুর পরে দিল্লিতে পৌঁছেছিলেন সাংসদ হিসেবে শপথ নিতে। যদিও পর তাঁর সেই বিয়ে অবৈধ হিসেবে জানান দুজনেই। কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে এই বিয়ের রেজিস্ট্রিই হয়নি। নুসরত আর যশের বিয়ে নিয়ে সেরকম কোনো তথ্যই জানা যায়নি। তবে শোনা খবর, দুজনে নাকি কালীঘাট মন্দিরে করেছিলেন বিয়ের রীতিনীতি।২০১১ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন নুসরত। এরপর ‘খোকা ৪২০’, ‘যোদ্ধা’, ‘জুলফিকার’, ‘ওয়ান’ এবং পরবর্তীতে ‘ডিকশনারি’ ও ‘সেন্টিমেন্টাল’-এর মতো বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন। শুধু হিন্দু রীতিনীতি পালনের জন্য নয়, নুসরত বরাবরই বিতর্কে মোড়া। ২০১২ সালের আলোচিত পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে নাম জড়ানো থেকে ২০২৩ সালে একটি রিয়েল এস্টেট সংস্থা (‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’)-এর ডিরেক্টর থাকা অবস্থায় সাধারণ মানুষের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ, একাধিক বিতর্ক নুসরতকে ঘিরে। তবে এসবের মাঝেও, পরিবার-পরিজন-বন্ধুদের নিয়ে নিজেকে ভালো ও খুশিতে রাখার চেষ্টা করে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *