নরেন্দ্র মোদীকে নিয়ে বিস্ফোরক সোনিয়া

Spread the love

 

Sonia Gandhi Makes Explosive Remark About Narendra Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? সংসদে বা কোনও সরকারি অনুষ্ঠানে মুখোমুখি হলে কী ঘটে? নিজের নতুন বইয়ে এই সব প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর দাবি, মোদীর সঙ্গে তাঁর কার্যত কোনও ব্যক্তিগত যোগাযোগ নেই। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে দু’জনের মধ্যে নমস্কার বিনিময় হয় ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে চোখাচোখি এড়িয়ে চলেন। এমনকি সামনে পড়লেও অন্য দিকে তাকিয়ে থাকেন মোদী। তবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উত্থানের কথা স্বীকার করেছেন সোনিয়া। সাধারণ পরিবার থেকে উঠে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মধ্যে প্রভাবশালী হয়ে ওঠার জন্য তাঁর রাজনৈতিক যাত্রার প্রশংসাও করেছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)। ৫৪৪ পাতার এই বইয়ে নিজের ব্যক্তিগত জীবন, গান্ধী পরিবারের অন্দরমহল, রাজনীতি এবং ভারতের সামাজিক পরিবর্তনের নানা দিক তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী। তার মধ্যেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তাঁর কিছু অভিজ্ঞতা এবং মূল্যায়ন।

সামনাসামনি হলে কী করেন মোদী?

বইয়ে সোনিয়া (Sonia Gandhi) লিখেছেন, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও প্রকৃত ব্যক্তিগত যোগাযোগ তৈরি হয়নি। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বা লোকসভার স্পিকারের চেম্বারে দু’জনের দেখা হয়। তখন পরস্পরকে নমস্কার জানান তাঁরা। কিন্তু অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যে সৌজন্য ও আন্তরিকতা দেখা যেত, এখন আর তা দেখা যায় না।

সোনিয়ার কথায়, মোদী যখনই তাঁর সামনে আসেন, তখন অন্য দিকে তাকিয়ে থাকেন। যাতে চোখাচোখি না হয়, সেই চেষ্টা করেন বলেও দাবি করেছেন কংগ্রেস নেত্রী। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মোদীর রাজনৈতিক উত্থানের স্বীকৃতি

তবে মোদীর রাজনৈতিক জীবনের একটি দিকের প্রশংসাও করেছেন সোনিয়া। তাঁর মতে, দিল্লির ক্ষমতাসীন রাজনৈতিক ও সামাজিক অভিজাত শ্রেণির প্রতি মোদীর যে অস্বস্তি ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। দিল্লির অভিজাত মহলের বৈঠকে অনেক সময় সোনিয়ার (Sonia Gandhi) নিজেরও অস্বস্তি হত। সেখানে যে সব মতামত উঠে আসত, তা ভারতের সাধারণ মানুষের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করতেন তিনি।

Sonia Gandhi Makes Explosive Remark About Narendra Modi
Sonia Gandhi Makes Explosive Remark About Modi

সোনিয়া লিখেছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে মোদী আরএসএসের মধ্যে নিজের প্রভাব ও অবস্থান তৈরি করেছেন। তাঁর এই রাজনৈতিক উত্থানকে স্বীকার করলেও মোদীর আদর্শের সঙ্গে নিজের মতপার্থক্য স্পষ্ট করেছেন কংগ্রেস নেত্রী।

দুই ভিন্ন ভারতের লড়াই

সোনিয়ার বক্তব্য, মোদী নিজের ভারত-ভাবনার জন্য লড়াই করছেন, তিনিও নিজের ভারত-ভাবনার পক্ষে লড়াই করেছেন। সোনিয়ার কাঙ্ক্ষিত ভারত হবে অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়ের পক্ষে। সেখানে কোনও একটি গোষ্ঠীর আধিপত্য থাকবে না। অর্থাৎ, মোদী ও তাঁর রাজনৈতিক লড়াইকে ব্যক্তিগত বিরোধ হিসাবে দেখেন না তিনি। বরং দুই ভিন্ন মতাদর্শের সংঘাত হিসাবেই ব্যাখ্যা করেছেন।

 

 

Read More: National News | Politics
Follow Us on: YouTube

Leave a Reply