Aadhaar Card Latest Update। পুরনো নম্বর বন্ধ? OTP ছাড়াই নয়া মোবাইল নম্বর আপডেট করুন

Spread the love

OTP ছাড়া আধার কার্ডে ফোন নম্বর আপডেট করা সম্ভব। সাধারণত। আপডেট প্রক্রিয়ায় একটি OTP পাঠানো হয়, কিন্তু যখন আপনি সেই মোবাইল নম্বরটি ব্যবহার করতে পারেন না, তখন OTP পাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আপনি OTP ছাড়াই আধারে মোবাইল নম্বর আপডেট করতে পারেন। এই প্রক্রিয়াটি অফলাইন। সেটার মাধ্যমেই আপনি নতুন মোবাইল নম্বরটি Aadhaar-এর সাথে লিঙ্ক করতে পারবেন। OTP ছাড়া কীভাবে Aadhaar মোবাইল নম্বর আপডেট করা যায়, কী কী নথি লাগবে, কত খরচ হবে এবং কত সময় লাগবে, তা দেখে নিন।

দ্বিতীয় ধাপ: আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra) যেতে হবে। সেখানে আপনাকে আধার আপডেট/কারেকশন ফর্ম (Aadhaar update/correction form) পূরণ করতে হবে, যেখানে নতুন মোবাইল নম্বর লিখতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে আপনি সঠিক ব্যক্তি কিনা, তা নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন ছাড়া আপডেট গ্রহণ করা হয় না।

তৃতীয় ধাপ: ফর্ম জমা দেওয়ার সময় পরিষেবা ফি বাবদ আপনাকে ৫০ টাকা দিতে হবে। এই ফি মোবাইল নম্বর আপডেট প্রক্রিয়ার জন্য নির্ধারিত। আপনি কেন্দ্রে নগদে বা অন্য কোনও উপায়ে এই ফি প্রদান করতে পারেন।

চতুর্থ ধাপ: আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) অবশ্যই নিতে হবে: আগের প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (Update Request Number – URN) দেওয়া হবে। এই URN-এর মাধ্যমে আপনি আপডেটের স্টেটাস পরীক্ষা করতে পারবেন। সাধারণত, এই আপডেটে সাত থেকে ৩০ দিনের মতো লাগতে পারে।

কয়েকটি জরুরি তথ্য মাথায় রাখবেন: প্রথমে ‘অনলাইন সেন্টার লোকেটার’ পরিষেবা ব্যবহার করে কাছাকাছি থাকা আধার এনরোলমেন্ট/সেবা কেন্দ্র খুঁজে নিন। ফর্ম পূরণ করার সময় নতুন মোবাইল নম্বরটি সাবধানে লিখুন। যদি URN দিয়ে স্ট্যাটাস চেক করার পরও কয়েকদিন ধরে আপডেট না হয়, তাহলে সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ করুন। আপডেট সম্পূর্ণ হওয়ার পর OTP পরিষেবা চালু হতে এক থেকে দু’দিনের মধ্যে সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *