Bangladeshi Ex Army Lt Colonel on India। ‘ভাগ হবে সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ… চাওয়ালা মোদীর দর্শনে ভারত চলতে পারে না’

Spread the love

ভারতকে ভাগ করার হুঁশিয়ারি বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমানের। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা করা হয়েছিল। এরপর ভারতের তরফ থেকে এই কট্টরপন্থীদের নিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে সতর্ক করা হয়েছিল। তার প্রতিবাদে ১৮ ডিসেম্বর জুলাই ঐক্যের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনেই ভারত এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেন প্রাক্তন বাংলাদেশি সেনা কর্তা।

হাসিনুর রহমান বলেন, ‘যদি আমাদের বাধ্য করেন, তাহলে আপনাদের সেভেন সিস্টার্স ভাগ হয়ে যাবে। হাসনাত আবদুল্লাহ যা বলেছে, তাই হবে। আমি এত বড় প্রতিবেশী রেখে শান্তিতে বসবাস করতে চাই না। এর সঙ্গে পশ্চিমবঙ্গ যোগ (ভাগ) হবে। এরা আমাদের একাত্তরে সাহায্য করেছিল। ত্রিপুরা, মেঘালয় এদের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমাদের শত্রুতা মোদীর সঙ্গে, কসাই মোদী। ও একটা চাওয়ালা। ওর দর্শন দিয়ে ভারতবর্ষ চলতে পারে না।’

এরপর প্রাক্তন বাংলাদেশি সেনা আধিকারিক আরও বলেন, ‘সবাইকে সরব হতে বলব। আমরা সরব হয়েছি ন্যায্য অধিকারের ভিত্তিতে। আমার দেশের লোক পালিয়ে যায় আপনার দেশে। আপনার উচিত তাদের ধরে আমাদের হাতে হস্তান্তর করা। হাসিনাকে এখনও হস্তান্তর করেননি। যদি এই কাজ আপনারা চালিয়ে যান, তাহলে আমরা আপনার প্রতি সহনশীল হব না। আমাদের ছাত্ররা জেগে উঠেছে। বাংলাদেশ জেগে উঠেছে। ইনশাল্লাহ ভারত খণ্ড খণ্ড হবে। আমি এখনও ভারতকে অনুরোধ করব, আমরা সহমতের ভিত্তিতে থাকব। কিন্তু যদি আপনারা আচরণ পরিবর্তন না করেন, আমরা বাধ্য হব।’

প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন এই প্রাক্তন সেনা কর্তা। এর আগে ঢাকায় আন্তর্জাতিক ট্রাইবুনাল হাসিনার ফাঁসির আদেশ দিলে এই হাসিনুর বলেছিলেন, ‘শেখ হাসিনাকে আনতে ভারতীয় জনগণের সহায়তা প্রয়োজন। ভারতীয় জনগণ, পশ্চিমবঙ্গের লোকেরা ইনশাল্লাহ সহায়তা করবে। যদি না করে, তাহলে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব। ভারত শান্তিতে থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *