শিল্পার বাড়িতে আয়কর বিভাগের হানা

Spread the love

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির মুম্বইয়ের বাড়িতে আয়কর বিভাগের হানা। মামলাটি নায়িকার বিখ্যাত রেস্তরাঁ ‘ব্যাস্টিয়ন হসপিটালিটি কোম্পানি’র সঙ্গে সম্পর্কিত। এই রেস্তোরাঁর সহ-মালিকা তাঁরা। কোম্পানিটি মুম্বই, পুনে, বেঙ্গালুরু এবং গোয়ায় ‘ব্যাস্টিয়ন’ নামে ক্লাব এবং রেস্তোরাঁর খুলেছে। আয়কর বিভাগের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে হোটেল ব্যবসায় বিনিয়োগ, আয় এবং কর প্রদান নিয়ে নানা অনিয়ম করেছেন তাঁরা। তাই, ব্যাস্টিয়ন রেস্তোরাঁর সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেন এবং কর অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুসারে, আয়কর বিভাগ কোম্পানির আউটলেট এবং এর প্রোমোটারদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বুধবার থেকে অভিযান শুরু হয়েছে এবং এবার তারা শিল্পা শেট্টির বাড়িতে পৌঁছেছে।

ব্যাস্টিয়ন পাব থেকে শুরু করেছিলেন ব্যবসায়ী রঞ্জিত বিন্দ্রার কোম্পানি, ‘ব্যাস্টিয়ন হসপিটালিটি’। শিল্পা শেট্টি ২০১৯ সালে এই উদ্যোগের ৫০% অংশীদারিত্ব অর্জন করেছিলেন এবং এর সহ-মালিক হন।

অভিযোগের বিষয়ে শিল্পার বক্তব্য

আয়কর বিভাগের অভিযানের আগে শিল্পা শেট্টি এই অভিযোগগুলি অস্বীকার করে বলেছিলেন, এগুলিকে ভিত্তিহীন। তিনি বলেছিলেন, ‘তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার পর, আমরা নিশ্চিত যে ন্যায়বিচার পাবো এবং আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন থাকায় আমরা সম্মানের সঙ্গে মিডিয়াকে এই বিষয়ে সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *