Bhagwat on Hindu-Muslim। ‘হিন্দু হয়েও মনে করেন যে ভারতে মুসলিম থাকা উচিত নয়?

Spread the love

RSS Mohan Bhagwat on Hindu-Muslim: হিন্দু হয়েও মনে করেন যে ভারতে মুসলিম থাকা উচিত নয়? তবে নিজেকে হিন্দু বলবেন না। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শনিবার নিউ ইয়র্কে ‘এক বিশ্ব, এক মানবতা’ অনুষ্ঠানের মঞ্চ থেকে সংঘ প্রধান বলেন, ‘যদি কোনও হিন্দু মনে করেন যে ভারতে কোনও মুসলিম থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দু থাকবেন না। আপনি যদি নিজেকে হিন্দু বলে অভিহিত করতে চান, তবে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে সমস্ত পথই একই লক্ষ্যের দিকে নিয়ে যায় এবং প্রত্যেক মানুষেরই মর্যাদা রয়েছে। মানুষের মধ্যে কোনও ভেদাভেদ নেই। ’

 

‘মানুষের মধ্যে কোনও ভেদাভেদ নেই’, হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা ভাগবতের

সার্বিকভাবে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার থেকে ধর্মীয় ঐক্যের বার্তা দেন ভাগবত। আরএসএস প্রধান বলেন, ‘আপনি যদি নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে চান, তবে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে সব পথই একই গন্তব্যের দিকে নিয়ে যায়। আর প্রতিটি মানুষেরই নিজস্ব মর্যাদা রয়েছে; মানুষের মধ্যে কোনও ভেদাভেদ নেই।’

 

‘মুসলিম ভাইয়েরা আমায় প্রশ্ন করেছিলেন…..’, কী বললেন RSS প্রধান?

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমি একটি বক্তৃতা দিয়েছিলাম। সেখানে মুসলিম ভাইয়েরাও উপস্থিত ছিলেন। তাঁরা আমায় একটি প্রশ্ন করেছিলেন -আপনারা একটি হিন্দু সংগঠন, আপনারা হিন্দু রাষ্ট্রের কথা বলেন, তাহলে আমাদের মতো মুসলিমদের কী হবে? আপনারা কি আমাদের তাড়িয়ে দেবেন?’ আমি বলেছিলাম – না, হিন্দুত্ব মানে তা নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *