Bollywood Actress-Afghan Cricketer। বিগ বসের ‘সেক্স বম্ব’! যোগ দেন কংগ্রেসে

Spread the love

অভিনেত্রী ও ক্রিকেটারদের মধ্যে প্রেম ও বিয়ে কোনো নতুন ঘটা নয়। অনেক সুন্দরী নায়িকাই বিয়ে করেছেন ক্রিকেটারদের। এবার সেই তালিকায় আরও একটা নাম জুড়তে চলেছে। যদিও এই বলি-সুন্দরী আবার ভারতীয় কোনো ক্রিকেটার নয়, মন দিয়ে বসেছেন এক আফগানিস্তান ক্রিকেটারকে। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী এক আফগান ক্রিকেটারের কাছে মন হারিয়েছেন।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগান ক্রিকেটার আফতাব আলমের সঙ্গে ডেট করছেন আরশি খান। যিনি একসময় নিজের হটনেস দিয়ে ঝড় তুলেছিলেন বিগ বস ১১-তে।

এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আরশি এবং আফতাব দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন এবং তাঁরা দুজনেই বিয়ে করে তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ওঁরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে পারেন।’

আরশি খান প্রায়শই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এহসান মাশির সঙ্গে তাঁর ভিডিয়োগুলির জন্য শিরোনামে থাকেন। অনেক সময় তাদের সম্পর্কের খবরও লাইমলাইটে আসে। তবে আরশি সাফ জানিয়ে দিয়েছেন যে, দুজনের মধ্যে কোনও সম্পর্ক নেই। সংবাদমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে আরশি খান প্রকাশ করেছিলেন যে, তিনি প্রায়শই মাশির সঙ্গে যুক্ত হন, তবে পুরোটাই কাজের সূত্রে। তবে তিনি জোর দিয়েছিলেন যে, তাঁরা কেবলই বন্ধু।

আরশি খান সম্পর্কে:

১৯৮৯ সালে ভোপালে জন্মগ্রহণ করেন আরশি। অর্থাৎ তাঁর বয়স এখন ৩৬। অভিনেত্রী, মডেল এবং ইন্টারনেট সেলিব্রিটি হিসেবে পরিচিত আরশি। ‘বিগ বস সিজন ১১’ এবং ‘বিগ বস ১৪’-এ দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, ২০১৯ সালের মুম্বই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছিলেন। ২০১৫ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে বলে দাবি করে তুমুল বিতর্ক বাধিয়ে দেন আরশি। নিজেকে আফ্রিদির প্রেমিকা হিসেবেও দাবি করেছিলেন তিনি। গর্ভে আফ্রিদির সন্তান রয়েছে বলেও দাবি করে বসেন। যদিও পাকিস্তানি ক্রিকেটার সেসবে পাত্তাও দেননি। ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন আরশি খান। দ্য লাস্ট এমপারোর নামে একটি বলিউড সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *