Jeetu-Shirin Age। আগে ভাইবোনের জড়াজড়ি লাগতো.. এখন রোম্যান্স জমেছে! দিতিপ্রিয়া ১২ বছরের ছোট

Spread the love

এই মুহূর্তে ‘টক অফ দ্য টাউন’ শিরিন পাল। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে জীতু কমলের বিপরীতে বর্তমানে দেখা যাচ্ছে ঝারগ্রামের এই কন্যেকে। দিতিপ্রিয়া রায়ের মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীকে রিপ্লেস করেছেন এই আনকোড়া মুখ। এর আগে হইচইয়ের বীরঙ্গনা, কিংবা জি ফাইভের ফাঁদ সিরিজে কাজ করেছেন শিরিন। কিন্তু ছোটপর্দায় এটাই তাঁর হাতেখড়ি। দর্শকদের প্রত্যাশার চাপ সামলে আপতত কাজই তাঁর মূল ফোকাস।

অল্প কয়েকদিনই অভিনেতা জীতু কমলের সঙ্গে তাঁর রসায়ন জমে উঠেছে। নতুন অপর্ণার সঙ্গে আর্যর প্রেম জমে ক্ষীর। দিতিপ্রিয়া ঘনিষ্ঠদৃশ্যে অভিনয়ে আপত্তি তুলেছিলেন, কিন্তু শিরিন জীতুর সঙ্গে প্রেমের দৃশ্য়ে সাবলীল। বিয়ের প্রোমোতে দুজনের চোখাচোখিতে মন হারিয়েছে দর্শক। আর্য-অপর্ণার রিইউনিয়নের দৃশ্যে পরস্পরকে জড়িয়ে ধরার কায়দা প্রশংসা কুড়িয়েছে সোশ্যালে।

অসমবয়সী প্রেমের গল্প চিরদিনই তুমি যে আমার। জীতু-দিতিপ্রিয়াকে ‘বাবা-মেয়ে’ বলে একটা সময় কটাক্ষ করা হয়েছে ঠিকই, কিন্তু এই সিরিয়ালে নায়ক-নায়িকার বয়সের বিস্তর ফারাক হওয়াটাই কাম্য। দিতিপ্রিয়া-জীতুর বয়সে ফারাক প্রায় ১২ বছরের। সিরিয়াল চলাকালীনই ২৩-এ পা দেন দিতিপ্রিয়া। জীতুর বয়স ৩৫-এর আশেপাশে। এখন প্রশ্ন হল,জীতুর নতুন নায়িকার বয়স কত?

শিরিন পাঠভবনের ছাত্রী। পরে পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে। ২০২২ সালে গ্র্য়াজুয়েশনের জন্য ভর্তি হন শিরিন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনার পর তুলনামূলক সাহিত্য নিয়ে মাস্টার্সে ভর্তি হন। অভিনেত্রী আরাত্রিকা মাইতির সিনিয়র তিনি। ঝারগ্রামে একই স্কুলে পড়াশোনা করেছেন দুজনে। আরাত্রিকার বয়স ২০। সেই থেকে আন্দাজ করা যায়, শিরিনের বয়সও ২২-২৩’এর আশেপাশে। অর্থাৎ জীতুর নতুন নায়িকাও দিতিপ্রিয়ার সমবয়সী। কাস্টিং-এর ক্ষেত্রে বয়সের ফারাকের কথাটা মাথায় রেখেছেন নির্মাতারা।একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ক-নায়িকার ঠোকাঠুকি নতুন নয়, তবে জীতু-দিতিপ্রিয়ার ঝামেলা নজিরবিহীন। নায়কের সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে কাজ করতে গিয়ে বেঁকে বসেন নায়িকা। অপমানিত নায়ক শো ছেড়ে বেরিয়ে যান। কিন্তু নাছোড়বান্দা দর্শক। জীতুর বিদায়ে চারিদিকে জি বাংলা বয়কটের রব ওঠে। দর্শকদের ডিম্য়ান্ডে কার্যত সিরিয়ালে ফেরেন জীতু। তারপর সমস্যা মেটে না। দিতিপ্রিয়া আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হন। জানান, এই সিরিয়ালে তিনি কাজ করবেন না। অবশেষে তাঁর সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার কথা জানায় ফোরাম। সবটা মেনে নেয় চ্যানেল এবং প্রযোজনা সংস্থা।

দিতিপ্রিয়া সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর চিরদিনই তুমি যে আমারের টিআরপি রেটিং-এ কোনও প্রভাব পড়েনি। নতুন নায়িকার আগমনে বরং জীতু ভক্তদের মুখে চওড়া হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *