CM Vijay-Trisha-Udhayanidhi Stalin: অভিনেত্রী তথা মুখ্যমন্ত্রী বিজয়ের ‘বান্ধবী’ তৃষা কৃষ্ণনকে উদ্দেশ্য করে ‘ডবল মিনিং’ মন্তব্য করার অভিযোগ উঠেছে। তা নিয়ে থানায় দায়ের হয়েছে অভিযোগ। তারইমধ্যে তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিনকে আটক করা হল। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাসভবন থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশ নিয়ে গিয়েছে। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিয়ে আপাতত চেন্নাই পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
