Debashree Ganguly। ‘যাকে খেয়ে ছিবড়ে করে ফেলেছেন…’! সুগার ড্যাডির খোঁজ চাইলেন শুভশ্রীর দিদি

Spread the love

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Debashree Ganguly) সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয়। নিজের স্পষ্ট মতামত ও ঠোঁটকাটা স্বভাবের জন্য তিনি প্রায়শই লাইমলাইটে থাকেন। দু-বার বিয়ে টেকেনি দেবশ্রীর। দ্বিতীয় বিয়ে ভাঙে মাস কয়েকেই।

নতুন করে প্রেমে পড়েছেন দেবশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং। বালিতে ঘুরতে গিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দেবশ্রী। একটি ছবিতে দেখা যায়, হাত দিয়ে এক পুরুষের মুখ ঢেকে রয়েছেন তিনি। সংবাদমাধ্যমে তাঁর ‘প্রেমের জল্পনা’ রটে যাওয়ায় দেবশ্রী ফেসবুকের দেওয়ালে ক্ষোভ উগরে লিখেছিলেন— ‘সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি আমি নাকি প্রেম করছি।’ দেবশ্রীর এই পোস্টের নিচেই এক নেটিজেন অত্যন্ত তাঁকে ট্রোল করার চেষ্টা করেন। তবে দমে যাওয়ার পাত্রী নন দেবশ্রীও। ওই নেটিজেনের নোংরা মন্তব্যের জবাবে যেভাবে তিনি ‘সুগার ড্যাডি’ খোঁচা ফিরিয়ে দিলেন, তা এই মুহূর্তে নেটপাড়ায় তুমুল ভাইরাল।

নেটিজেনের সেই কুরুচিকর ট্রোল ও কটাক্ষ

দেবশ্রীর প্রেমের খবর অস্বীকার করেননি, তবে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন। এমন পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন অভিনেত্রীকে খোঁচা দিয়ে অত্যন্ত রোমান্টিক ছবির প্রসঙ্গ টেনে লেখেন, ‘জাহ বাবা! তাহলে এত রোম্যান্টিক্যালি যে লিখলো, কাকে একটা হাত-ফাত দিয়ে ঢাকলো… সে তা কে?? বয়ফ্রেন্ড নয়!?? তাহলে ভুল ধারণা আমাদের, আহারে!!… আমি তো ভেবেছিলাম প্রেমিক.. আর নয়তো বড়লোক সুগার ড্যাডি.. ঘুরতে নিয়ে গেল এত সুন্দর সময় কাটালেন ছবি দিলেন… আর এখন বেচারা হাভাতে সংবাদ মাধ্যমের সব দোষ!! বোঝো!!’

ছবিতে দেবশ্রীর সাথে থাকা পুরুষ সঙ্গীকে স্রেফ ‘সুগার ড্যাডি’ (Sugar Daddy) তকমা দেওয়ায় চটে যান দেবশ্রী।

‘আপনার ইউজ করা হলেও চলবে’— পাল্টা ধোলাই দেবশ্রীর

এমন কুৎসিত আক্রমণ দেখে মাথা ঠান্ডা রেখে মোক্ষম চড় কষিয়েছেন দেবশ্রী। রসিকতা ও তীব্র কটাক্ষের সুরে ওই নেটিজেনকে ধুয়ে দিয়ে তিনি কমেন্ট বক্সে লেখেন, ‘আপনার কাছে যদি ভালো কোনো সুগার ড্যাডির নাম্বার থাকে দেবেন। আপনার ইউজ করা সুগার ড্যাডি হলেও চলবে। তাই বলে একদম যাকে খেয়ে ছিবড়ে করে ফেলেছেন, তারটা নয় প্লিজ। সে আবার হুগলি-বালি টুকুও নিয়ে যেতে পারবে না।’

দেবশ্রীর এই মারাত্মক ‘বডি ল্যাঙ্গুয়েজ’ এবং কড়া জবাবে কার্যত মুখ পুড়েছে ওই ট্রোলারের। নেটিজেনকে যেভাবে তিনি তাঁর ‘ইউজ করা সুগার ড্যাডি’র খোঁটা দিয়েছেন, তাতে অনুরাগী মহলে প্রশংসিত হচ্ছেন শুভশ্রীর দিদি। কেউ কেউ আবার দেবশ্রীকে মনে করিয়েছেন বালি কিন্তু হুগলি জেলা নয়, হাওড়া জেলার অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *