Dhurandhar 2 BO। রণবীরের ছবির স্বপ্নের দৌড় কি শেষ? সোমে ‘ধুরন্ধর ২’-এর আয়ে বিশাল ধস

Spread the love

প্রেক্ষাগৃহে এখনও অব্যাহত ‘ধুরন্ধর ২’-এর তুফান। রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় আর আদিত্য ধরের মেদহীন পরিচালনার ওপর ভর করে বক্স অফিসে ‘গদর’ মাচিয়েছে এই ছবি। গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে ‘ধুরন্ধর ২’। তবে উইকেন্ডে রকেটের গতিতে ছুটলেও, ২৬তম দিনে অর্থাৎ সোমবারে এসে আয়ের গ্রাফে কিছুটা নিম্নমুখী টান দেখা গেল।

সোমবারে আয়ের গতি কেমন?

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক (Sacnilk)-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২৬তম দিনে অর্থাৎ সোমবার খবর লেখা পর্যন্ত ‘ধুরন্ধর ২’ ভারতের বাজারে আয় করেছে মাত্র ৩.৮০ কোটি টাকা। উইকেন্ডের তুলনায় এই অঙ্ক যথেষ্ট কম হলেও, মুক্তির চার সপ্তাহ পর কোনো ছবির পক্ষে ৩ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়াও অনেক বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৫ দিনের মোট সংগ্রহ ও রেকর্ডের হাতছানি

মুক্তির প্রথম দিনেই ১০২.৫৫ কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল ‘ধুরন্ধর ২’। অ্যাডভান্স বুকিংয়েই ঘরে তুলেছিল ৪৩ কোটি। গত ২৫ দিনে ভারতের বাজারে এই ছবির নিট কালেকশন দাঁড়িয়েছে আকাশছোঁয়া— ১,০৮৭.৪৭ কোটি টাকা। প্রথম পর্ব ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১৩০০ কোটি কামিয়েছিল। বর্তমান গতি বজায় থাকলে সি্যুয়াল যে সেই রেকর্ডকে অনায়াসেই ছাপিয়ে যাবে, তা বলাই বাহুল্য।

হামজা থেকে জসকীরত: রণবীরের লড়াই

২০২৫-এর সুপারহিট ছবি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়াল এটি। প্রথম পর্বে দেখা গিয়েছিল হামজা কীভাবে পাকিস্তানের লয়ারিতে বালোচ গ্যাংয়ে ঢুকে এক জঙ্গি সংগঠনকে খতম করে। আর এবারের পর্বে দেখানো হয়েছে জসকীরত থেকে ‘হামজা’ হয়ে ওঠার নেপথ্য কাহিনী। সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন এবং রাকেশ বেদীর সংগত রণবীরের এই লড়াইকে অন্য মাত্রা দিয়েছে।

অন্যান্য চর্চার মাঝেও অদম্য রণবীর

আশা ভোঁসলের মৃত্যুশোকে কাতর বলিউড, এর মাঝেও বিনোদন দুনিয়ার শিরোনাম দখল করে রেখেছেন রণবীর সিং। ২৬তম দিনের এই মন্দা কাটিয়ে কি আবার উইকেন্ডে ঘুরে দাঁড়াবে এই ‘ধুরন্ধর’? সেই উত্তর দেবে চলতি সপ্তাহের ব্যবসার অঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *