Dhurandhar Box Office day 17: একের পর এক রেকর্ড গড়ছে আদিত্য ধরের ছবি। রবিবারও ফাটিয়ে ব্যবসা করল রণবীর সিং-এর ধুরন্ধর। এখন সিনেমাটি জায়গা করে নিয়েছে বছরের সেরা ১০টি ভারতীয় সিনেমার তালিকায়। এমনকী, রণবীর কাপুরের বহুল চর্চিত সিনেমা অ্যানিমাল-কেও ছাপিয়ে গিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি অ্যানিমেল শীর্ষ ১০-এ দশ নম্বর স্থানে ছিল।
ধুরন্ধর তৃতীয় রবিবার প্রাথমিক অনুমান অনুসারে ৩৮.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। আর যা মিলিয়ে ছবির ভারতের বাজারে আয় হয়েছে ৫৫৫.৭৫ কোটি টাকা।
সর্বকালের শীর্ষ ১০ সিনেমার তালিকা:
পুষ্পা দ্য রুল পার্ট ২: ১২৩৪.১ কোটি
বাহুবলী ২: ১০৩০ কোটি
কেজিএফ চ্যাপ্টার 2: ৮৫৯.৭ কোটি
আরআরআর: ৭৮২.২ কোটি
কল্কি ২৮৯৮ এডি: ৬৪৬.৩১ কোটি
জওয়ান: ৬৪০.২৫ কোটি
কান্তারা অধ্যায় ১: ৬৩৩.৪২ কোটি
ছাবা: ৬০১.৫৪ কোটি
স্ত্রী ২: ৫৯৭.৯৯ কোটি
ধুরন্ধর: ৫৫৫.৭ কোটি
এই বছরের ৩টি সিনেমা রয়েছে এই তালিকায়- কান্তারা চ্যাপ্টার ১, ছাবা ও ধুরন্ধর।

প্রসঙ্গত, অ্যানিম্য়াল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও ‘ধুরন্ধর’-এর ঢালাও প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ধুরন্ধর এমন একটি মানুষের গল্প বলে, যে খুব বেশি কথা বলা পছন্দ করে না। ধুরন্ধর শিরোনামটিও ছবির জন্য দারুণভাবে মানানসই। ছবির সংগীত, অভিনয়, চিত্রনাট্য ও পরিচালনা শীর্ষস্থানীয়। অক্ষয় খান্না স্যার এবং রণবীর সিং দুর্দান্ত কাজ করেছেন।’
ধুরন্ধরে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং সারা অর্জুন। ছবিটি ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এবং তখন থেকে বক্স অফিসে ঝড় তুলছে। এমনকী, লোকমুখে ছড়িয়ে পড়া পজিটিভ রিভিউ এর ব্যবসায় প্লাবন এনেছে। ধুরন্ধরের সিক্য়ুয়েল মুক্তি পাবে আগামী বছর মার্চ মাসে।