Ex-IPS Officer on CJP Protest। ‘ককরোচ জনতা পার্টিকে কখনও সমর্থন করিনি’, দাবি বড় নেতার

Spread the love

Ex-IPS Officer on CJP Protest: ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপের সমালোচনা করেছিলেন। তবে অভিজিৎ দীপকে, সৌরভ দাসদের ককরোচ পার্টিকে সমর্থনের পথে হাঁটলেন না প্রাক্তন আইপিএস অফিসার তথা তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই। বিজেপি ছেড়ে নিজের তৈরি করা ‘উই দ্য লিডার’ মুভমেন্টের আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা কখনও ককরোচ জনতা পার্টিকে সমর্থন করি না। ওদের লক্ষ্য আলাদা। আমাদের লক্ষ্য আলাদা।’

ভিন্নমত পোষণের অধিকারের পক্ষে সওয়াল

প্রাক্তন আইপিএস অফিসার সেই মন্তব্য করেছেন কেন্দ্রের বিজেপি সরকারের পদক্ষেপের সমালোচনার কয়েক ঘণ্টা পরই। তিনি দাবি করেন, সিজেপির প্রতিবাদ কর্মসূচিকে দেশবিরোধী হিসেবে অভিহিত করার পরিবর্তে বিজেপি সরকার উচিত দীপকেদের তোলা প্রশ্নের জবাব দেওয়া। সিজেপির প্রতিবাদের কৌশলের থেকে দূরত্ব বজায় রেখেই ভিন্নমত পোষণের অধিকারের পক্ষে সওয়াল করেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি।

ওদের প্রতিবাদ, তর্কের বা লড়াইয়ের অধিকার আছে, বললেন আন্নামালাই

তিনি বলেন, ‘বিজেপির কিছু লোকের কাছে আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। যদি সুবিধামতো সবকিছু বিস্মৃতির আড়ালে ঠেলে দেওয়ার অভ্যেস থাকে আপনার, তবে এখন থেকে আর এটা ভুলে যাবেন না যে আমি ২০২৬ সালের ৫ জুন বিজেপি ছেড়ে দিয়েছিলাম। কাল যেমনটা বলেছিলাম, আমি সিজেপির প্রতিবাদের ট্যাকটিক্স বা কৌশলের সঙ্গে সহমত পোষণ করি না এবং একাধিক বিষয়ে ওদের কৌশল ভুলপথে চালিত হয়েছে বলে মনে করি। কিন্তু আমায় যদি জিজ্ঞাসা করেন যে ওরা গুরুত্বপূর্ণ বলে মনে করে, সেই বিষয় নিয়ে ওদের প্রতিবাদ করার, তর্ক করার বা লড়াই করার অধিকার আছে কিনা, তাহলে আমি অবশ্যই বলব যে হ্যাঁ, হ্যাঁ।’

টাকা দিয়েও এত ভালো প্রচারের টিম পাবে না সিজেপি, খোঁচা আন্নামালাইয়ের

তিনি অভিযোগ করেন, ককরোচ নেতাদের আটক করা এবং লাগাতার পদক্ষেপের মাধ্যমে বিজেপি আদতে সিজেপিকে জনপ্রিয় করে তুলছে। তাঁর কথায়, ‘আমি ফের ওই প্রশ্নটাই করছি, বিজেপি কি সত্যিই সিজেপির বিরোধিতা করছে? নাকি ওদেরকে প্রচারের রাস্তা করে দিচ্ছে? বিজেপি কি সিজেপিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পক্ষ হিসেবে তুলে ধরে বিরোধী দলগুলির ভোটভাগ করতে চায়? (কারণ) এখন যে গতিতে চলছে সবকিছু, তাতে সিজেপি টাকা দিয়েও এত ভালো প্রচারের দল পাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *