Sharbori Mukherjee। ভোটে জেতার পর থেকে আর লাল সিঁদুর পরেন না

Spread the love

৪ঠা মে বাংলায় বিরাট পরিবর্তনের সূচনা হয়েছিল। ১৫ বছরের তৃণমূল সরকারকে সরিয়ে প্রথমবার বাংলার সমনদে জাগয়া করে নেন ভারতীয় জনতা পার্টি। আর যোগ্য সৈনিকের মতো এই লড়াইয়ে সামিল হয়েছিলেন শর্বরী মুখোপাধ্যায়। ভোটপর্ব মিটেছে, এখন তিনি যাদবপুরের বিধায়ক। কাঁধে অজস্র গুরু দায়িত্ব।

কপালে রানি-গোলাপি রঙের বিশেষ সিঁদুর— অভিনেত্রী ও রাজনীতিবিদ শর্বরী মুখোপাধ্যায়ের (Sharbori Mukherjee) এই লুকে অনেকেই অভ্যস্ত। অনেকেই মনে করেন, এটি হয়তো তাঁর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট বা স্টাইলেরই এক অংশ। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের এই অনন্য লুকে পরার নেপথ্যের আসল কারণ ফাঁস করলেন শর্বরী নিজেই। তিনি স্পষ্ট জানালেন, এটি কোনো স্টাইল বা ফ্যাশনের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর ভক্তি ও বিশ্বাস।

আম অর্পিতাকে শর্বরী জানান, বৈষ্ণোদেবীতে তাঁর একটি বিশেষ মানত ছিল। মানত পূরণের পর তাঁর এক আত্মীয় বৈষ্ণোদেবী থেকে মা-র পূজো দিয়ে এই বিশেষ সিঁদুরটি তাঁকে উপহার পাঠান এবং তা পরার অনুরোধ জানান। কারণ এটি ছিল মা বৈষ্ণোদেবীর চরণের সিঁদুর।

নির্বাচনের ফলের পর থেকে নিয়মিত ব্যবহার:কখন থেকে পরা শুরু: নির্বাচনী ফলাফলের (Election Results) পর থেকেই তিনি নিয়মিত এই গোলাপি-রানি রঙের সিঁদুরটি কপালে পরা শুরু করেন। মানসিক শক্তি প্রাপ্তি: সাধারণ লাল সিঁদুরের চেয়ে কিছুটা ভিন্ন, রানি কালার ঘেঁষা এই সিঁদুর তাঁকে অসীম মানসিক শক্তি দেয় বলে জানান তিনি। শর্বরী বলেন, ‘এটি মায়ের আশীর্বাদ। এটি পরলে আমি শক্তি পাই। শক্তিময়ী মা আমাকে শক্তি দেন’।

স্টাইলের মোড়কে থাকা এই অনন্য সিঁদুরের পেছনে এমন এক আধ্যাত্মিক এবং বিশ্বাসের গল্প লুকিয়ে রয়েছে, যা জেনে অনুরাগী মহল ও নেটিজেনরা তাঁর এই ভক্তির প্রশংসাই করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *