FIFA World Cup 2026 Golden Boot Race। একমাত্র অধরা বিশ্বকাপের ‘গোল্ডেন বুটও’ মেসির হাতের মুঠোয়

Spread the love

FIFA World Cup 2026 Golden Boot Race: বিশ্বকাপ জিতেছেন। পরপর দু’বার বিশ্বকাপ জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছেন। কিন্তু অধরা ছিল গোল্ডেন বুট (সবথেকে বেশি গোল)। নিজের (সম্ভবত) শেষ বিশ্বকাপে সেটাও জিতে নিতে চলেছেন লিওনেল মেসি। অবিশ্বাস্য কিছু না হলে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুট জিততে চলেছেন আর্জেন্টিনার অধিনায়কই। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া অ্যাসিস্টের পরে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকে টপকে গোল্ডেন বুট তালিকার মগডালে উঠে গেলেন। ফাইনালে যে খেলোয়াড়রা আছেন, তাঁদের মধ্যে মেসির সবথেকে কাছে আছেন মিকেল ওয়ারজাবাল। আর্জেন্টিনার তারকাকে ছাপিয়ে গোল্ডেন বুট জিততে গেলে স্পেনের তারকাকে কমপক্ষে চারটি গোল করতেই হবে (মেসি কোনও গোল করবেন না ধরে)। যেটা কার্যত অসম্ভব।

গোল্ডেন বুটের তালিকা- কে এগিয়ে আছেন?

১) লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮টি গোল করেছেন। অ্যাসিস্টের সংখ্যা ৪।

২) কিলিয়ান এমবাপে (ফ্রান্স): গোল করেছেন ৮টি। সেইসঙ্গে ৩টি অ্যাসিস্টও করেছেন।

৩) আর্লিং হালান্ড (নরওয়ে): ৭টি গোল করেছেন।

৪) জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): গোলের সংখ্যা ৬। অ্যাসিস্টের সংখ্যা ১।

৫) হ্যারি কেন (ইংল্যান্ড): ৬টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১টি।

৬) উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ২টি।

৭) মিকেল ওয়ারজাবাল (স্পেন): গোল করেছেন ৫টি। অ্যাসিস্টের সংখ্যা ১।

 

সূর্যোদয়, সূর্যাস্ত ও মেসি- পৃথিবীর ৩ পার্মানেন্ট বিষয়

আর যে পারফরম্যান্সের সুবাদে গোল্ডেন বুট কার্যত নিশ্চিত করে ফেললেন মেসি, তা দেখার পরে নতুন করে মুগ্ধ হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব। মেসির মুগ্ধতার ঘোরে আচ্ছন্ন হয়ে কলকাতার লিও-ভক্ত সায়নী সেনগুপ্ত বলেছেন, ‘সূর্যোদয়, সূর্যাস্ত, এবং লিওনেল মেসি। পৃথিবীর সবকিছু টেম্পোরারি। কিন্তু এই তিনটে জিনিস পার্মানেন্ট।’

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘মেসি যতক্ষণ মাঠে আছে ততক্ষণ একটা বিশ্বাস কাজ করে‘ম্যাজিক হবেই। বহুবার হয়নি, বাজেভাবে হেরেছে কিন্তু কোনদিনও এই বিশ্বাসটা টলেনি। মেসির ফুটবল কেরিয়ারে গোল্ডেন বুট ছাড়া নতুন কিছু পাওয়ার নেই জেনেও শেষ অব্দিও বিশ্বাস ছিল – ম্যাজিক হবেই, হতেই হবে। ম্যাজিক হল…না হলেও বিশ্বাসটা আজও টলতো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *