FIFA World Cup 2026 prediction। মেসির আর্জেন্টিনাকে নিয়ে ঘানার ‘উইচ ডক্টর’র বিস্ফোরক ভবিষ্যদ্বাণী

Spread the love

ইতিমধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতেই ঘানার ওঝা হিসাবে পরিচিত ‘উইচ ডক্টর’র একের পর এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী এসেছে। ইতিমধ্যেই তিনি পর্তুগালের সুপারস্টার ফুটবলার রোনাল্দোকে দিয়ে দিয়েছিলেন অভিশাপ। ঘানার বিরুদ্ধের ম্যাচে ইংল্যান্ডের হ্যারি কেনের ওপর বর্ষিত হয়েছে ঘানার উইচ ডক্টর নানা কাউকু বনসামের অভিশাপ। এবার তিনি মুখ খুলেছেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়ে!

ইতিমধ্যেই বিশ্বকাপে কার্যত স্বপ্নের দৌড়ে রয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। প্রথম ম্যাচ থেকেই মেসি কার্যত হৃদয় জয় করতে শুরু করেছেন তাঁর ভক্তকূলের! এরই মাঝে ঘানার ওই ওঝা নানা কাউকু বনসামের দাবি, বিশ্বকাপের রাউন্ড ৩২র ম্যাচ থেকে নাকি বাদ পড়ে যাবে আর্জেন্টিনা! উইচ ডক্টকের অভিশাপ নাকি আর্জেন্টিনার ওপর বর্ষিত হয়েছে বলে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট দাবি করছে। সেই পোস্ট তুলে ধরে ‘সানডে গার্ডিয়ান’ও তার প্রতিবেদন প্রকাশ্যে এনেছে। সামনেই রয়েছে কেপ ভার্দের বিরুদ্ধে মেসির আর্জেন্টিনার নক আউট ম্যাচ। ইতিমধ্যেই নক আউটের পর্যায়ে ব্রাজিল তার কাঙ্খিত জয় পেয়ে গিয়েছে। ফলত, বিশ্বকাপে এবার সকলের চোখ রয়েছে ২০২৬ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। এবারও তারা বিশ্বকাপ জিততে পারে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা! তারই মাঝে ঘানার ওঝার দাবি, কেপ ভার্দেই, আর্জেন্টিনাকে নাকি নক আউট পর্যায়ের ওই ম্যাচে হারিয়ে, মেসিদের বিশ্বকাপ থেকে ছিটকে দেবে!

 

নানা কাউকু বনসামের এমন ভবিষ্যদ্বাণী আদৌ মেলে কি না, তা নিয়ে ভক্তকূলের মধ্যে জল্পনার অন্ত নেই! অনেকের দাবি, ওঅ ওঝার অভিশাপের পরই ইংল্যান্ডের ম্যাচে হ্যারি কেন একটিও গোল পাননি! এদিকে, নানা কাউকু বনসামেরর দাবি, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নাকি উঠবে রোনাল্দোর হাতে! ঘানার ওই ওঝার ‘কালো জাদু’ ঘিরে দাবি দাওয়া ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের বাজারে ভাইরাল হতে শুরু করেছে। তারই মাঝে কেপ ভার্দের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচের আগে, তাঁর এই দাবি রীতিমতো জল্পনার পারদ চড়িয়েছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *