Govinda-Sunita। ২ বাচ্চার বাবা! তরুণী নায়িকার প্রেমে ৬২ বছরের গোবিন্দা?

Spread the love

দীর্ঘ সময় বড় পর্দায় দেখা যায়নি গোবিন্দাকে। তবুও রীতিমতো চর্চায় বর্ষীয়ান অভিনেতা।এর পিছনে অবশ্য রয়েছে তাঁর বউ সুনীতা আহুজারই হাত। কেননা, সুনীতা নিত্যদিন মিডিয়া বা পডকাস্টে গিয়ে বিস্ফোরক সব মন্তব্য করে আসছেন। সঙ্গে দুজনের ডিভোর্স চর্চা তো রয়েইছে।

এরই মাঝে নতুন করে চর্চায় আসে গোবিন্দার প্রেমজীবন। খবর রটে, ৬২ বছর বয়সে এসে নাকি তিনি নতুন করে প্রেমে পড়েছেন। এক তরুণ মারাঠি অভিনেত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা জায়গা করে নিয়েছে সংবাদপত্রের শিরোনামে। সুনীতা আহুজা সম্প্রতি ইটাইমসের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন যে, ২০২৫ বছরটি তাঁর জন্য খুব খারাপ ছিল।

সুনীতাকে বলতে শোনা যায়, ‘২০২৫-কে আমার জন্য খুব খারাপ বছর হিসাবে বিবেচনা করি কারণ এই বছর আমি গোবিন্দা সম্পর্কে বিতর্ক শুনেছি। আমি শুনেছি যে, তাঁর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। তবে আমি জানি যে তিনি অভিনেত্রী নন কারণ অভিনেত্রীরা এমন খারাপ কাজ করেন না। ওঁ (ওই মেয়েটি যার সঙ্গে গোবিন্দার নাম জড়িয়েছে) তাকে ভালোবাসে না, সে শুধু তার (গোবিন্দার) টাকা চায়।’

তবে সুনীতা আরও বলেছেন যে, চলতি বছরে পেশাদার জীবনে সাফল্য পেয়েছেন তিনি, আর তাতে বেশ খুশি। বলেন, ‘আমি খুব খুশি যে আমি ২০২৫ সালে আমার ইউটিউবের জার্নি শুরু করেছি এবং আমি সাফল্য পেয়েছি এবং লোকেরা আমাকে খুব ভালবাসে। হেটার্সরা আছে ঠিকই, তবে আমি তাঁদেরও ভালোবাসি। রা যদি আমাকে ঘৃণা করে, তাহলে সেটা তাদের সমস্যা।’

সঙ্গে সুনীতা জানান, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ২০২৬ সালে শেষ হোক, এটাই চান তিনি। বলেন, ‘আমি চাই গোবিন্দা এই সমস্ত বিতর্কের অবসান ঘটান এবং আমি ২০২৬ সালে একটি সুখী পরিবার চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *