Heatwave alert। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়ে গেল বহু জায়গায়! ক্রিজে নামছে জ্বালাপোড়া গরম

Spread the love

Weather Forecast: চৈত্র মাস, ২২ গজ থেকে প্যাভিলিয়নে ফিরে যেতেই, এবার ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে নামতে চলেছে গরম! বৈশাখের শুরু থেকেই গ্রীষ্ম জানান দিচ্ছে, কার্যত সে টি২০ মেজাজে রয়েছে! এদিকে, আইএমডির পূর্বাভাস সতর্ক করছে তাপপ্রবাহ নিয়ে। দেশের একাধিক এলাকায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

আগেই আবহাওয়ার পূর্বাভাস বলেছে, চলতি বছরে স্বাভাবিকের থেকেও কম বর্ষণ হবে। গত ১১ বছরে এই প্রথমবার এমনম ইঙ্গিত মিলেছে। ভিলেন হিসাবে এল নিনো অবস্থাকে দায়ী করা হচ্ছে। এদিকে, এরই মাঝে আইএমডি বলে দিয়েছে, আগামী ২ দিনে দেশের একাধিক শহরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাসের বিশ্লেষণ বলছে, তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বশি প্রভাবিত হতে পারে পূর্ব ভারত। মধ্য ও পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় মাঝ এপ্রিল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই মরশুমেই প্রথমবার ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর পার করতে পারে দিল্লি-এনসিআর। এদিকে, উত্তর প্রদেশ, রাজস্থান ছুঁয়ে ফেলতে পারে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘর।

প্রসঙ্গত, এপ্রিলের ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায়। এছাড়াও মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এলাকায় ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ প্রভাব ফেলতে পারে। এছাড়াও মধ্যপ্রদেশের বিক্ষিপ্ত কিছু জায়গায় ১৫ থেকে ১৮ এপ্রিল তাপপ্রবাহ চলতে পারে। ওড়িশায় কিছু উপকূলীয় ও কিছু অভ্যন্তরীণ এলাকায় ১৫ থএকে ১৮ এপ্রিল চলতে পারে তাপপ্রবাহ। ছত্তিশগড়েরও বেশ কিছু এলাকায় ১৬ থেকে ১৯ এপ্রিল চলতে পারে তাপপ্রবাহ। নাগপুর, ভোপাল, অমরাবতী এবং ভুবনেশ্বরের মতো জায়গাগুলিতে ১৬ই এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, এবং কিছু কিছু এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে।কিছুদিন আগে এপ্রিলের শুরুতে দেশের বহু জায়গাতেই আবহাওয়া অবাক করার মতো করে স্বস্তিজনক ছিল। বৃষ্টি এনে দিয়েছিল স্বস্তিদায়ক মনোরম আবহাওয়া। তবে বৈশাখ পড়তেই তাপমাত্রার তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। আইএমডি ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে যে পূর্ব, মধ্য, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব উপদ্বীপীয় ভারত জুড়ে এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি দিনের তাপপ্রবাহ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *