Indian Defence investment। দেশের প্রতিরক্ষা গবেষণায় বড় লগ্নি বাংলায়

Spread the love

২০২৪ সালে জুনপুটে ডিআরডিও-র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেবার ডিআরডিও ফ্লাইট ট্রায়াল পরিকাঠামো নির্মাণের কাজ হচ্ছিল। এরপর সেই জুনপুটেই বড়সড় কেন্দ্রীয় সরকারি লগ্নি আসছে। জুনপুটে তৈরি হতে চলেছে দেশের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিওর প্রজেক্ট। এদিন একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ডিআরডিওর প্রকল্পের জন্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অদূরে জুনপুটে তাদের জমি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ডিআরডিও-র তরফে পূর্ব মেদিনীপুর উপকূলের জুনপুটে একটি বড় প্রকল্প করা হচ্ছে। এ বিষয়ে আমি বিস্তারিত ভাবে পরে জানাব।’ সল্টলেকের এক অনুষ্ঠানে এই বিশেষ লগ্নির কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সল্টলেকের সিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গে ২৫০ টি সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছে এই সংস্থা । এর ফলে রাজ্যে পরোক্ষ কর্মসংস্থান হবে । মোট ১৯০০ কোটি টাকার বিনিয়োগ করছে এই সংস্থা।’ তিনি বলেন, ‘আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা । পশ্চিমবঙ্গে এই সংস্থা সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছে।’ এছাড়াও তিনি জানান, নিউটাউনে আদানি গ্রুপের ২০০০ শয্যার হাসপাতাল তৈরি । আমার সঙ্গে অনন্ত আম্বানির কথা হয়েছে, ওঁরাও বিনিয়োগে আগ্রহী।

এরই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার অধীনে লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে । প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবসে বিশেষ কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *