IRCTC Website Upgrade। আইআরসিটিসি ওয়েবসাইট ১৫ জুলাই থেকে আরও উন্নত! অল্প ‘ক্যাপচা’, ঝড়-বেগে তৎকাল বুকিং

Spread the love

রাত পোহালেই ভারতীয় রেলের আইআরসিটিসির ওয়েবসাইট আগের থেকে আরও উন্নতরূপে আসবে। ১৫ জুলাই থেকে আইআরসিটিসির নতুন ও আরও উন্নত ওয়েবসাইট পাবেন যাত্রীরা। সদ্য এই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।

এএনআইএর খবর অনুসারে, কিছুদিন আগে, রাজস্থানে এক অনুষ্ঠাব চলাকালে সেখানে পড়ুয়ারা রেলমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন আইআরসিটিসির ওয়েবসাইট দিয়ে রেলের টিকিট বুকিং করতে সমস্যা হচ্ছে বলে। এছাড়াও তাঁদের অভিযোগ ছিল, আইআরসিটিসির ওয়েবসাইটে থাকা CAPTCHA (ক্যাপচা) নিয়ে। এই CAPTCHA-র জেরে টিকিট বুক করতে অসুবিধা হয় বলেও ওই পড়ুয়ারা অবিযোগ করেন। পড়ুয়াদের সব কথা শোনার পর, রেলমন্ত্রী সেদিন আশ্বাস দিয়েছিলেন যে শীঘ্রই আইআরসিটিসির নয়া, উন্নততর ওয়েবসাইট আসবে। আর ১৫ জুলাই থেকে উন্নততর সেই ওয়েবসাইট আসছে।

কী কী সুবিধা-

আইআরসিটিসির এই নয়া ওয়েবসাইটের হাত ধরে ১৫ জুলাই থেকে রেলের টিকিট বুকিং-র ক্ষমতা আরও উন্নততর হবে বলে আশা করা হচ্ছে। এর আগে পর্যন্ত প্রতি মিনিটে রেলের সিস্টেম, ৩২ হাজার পর্যন্ত টিকিট বুকিং করতে পারত। নতুন ওয়েবসাইটের হাত ধরে রেল, প্রতি মিনিটে ১.৫ লাখ টিকিট বুকিং করার ক্ষমতা রাখবে।

আগে, রেলে খোঁজ তল্লাশি সংক্রান্ত ক্ষেত্রে ‘ইনকোয়ারি’ বিভাগে প্রতি মিনিটে ৪ লাখ ‘ইনকোয়ারি’ হত। আর এখন নতুন ওয়েবসাইটের জেরে তা বেড়ে ৪০ লাখ হবে।

আশা করা হচ্ছে, ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’এ বেশ কিছু ফিচার যুক্ত হবে। তার মধ্যে একটি হল টিকিট বুকিংয়ের সময়ই যাত্রীরা তাঁদের পছন্দের আসন (সিট) বেছে নিয়ে তার অনুরোধ সাবমিট করতে পারবেন।

এছাড়াও এবার থেকে বিভিন্ন তারিখ অনুযায়ী টিকিটের দামের তথ্য ‘ফেয়ার ক্যালেন্ডার’ বা দাম সংক্রান্ত ক্যালেন্ডার থেকে দেখে নিতে পারবেন যাত্রীরা।

একটি একক প্ল্যাটফর্মের মাধ্যমে দিব্যাঙ্গজন, শিক্ষার্থী ও রোগীদের জন্য সমন্বিত পরিষেবা মিলবে বলে শোনা যাচ্ছে।

মিডিয়া রিপোর্টের দাবি, নতুন করে সাজানো ওয়েবসাইটটি থেকে অপ্রয়োজনীয় পপ-আপ, মনোযোগে ব্যাঘাত সৃষ্টিকারী ঝলক দেওয়া গ্রাফিক্স এবং অপ্রয়োজনীয় ক্যাপচা (CAPTCHA) সরিয়ে ফেলা হবে, যা প্রায়শই বুকিং প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। আশা করা হচ্ছে, এই পরিবর্তনগুলো যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *