Malda Violence Update। ফের তপ্ত মালদা! ব্লক অফিস ঘেরাও কাণ্ডে ISF প্রার্থী ধৃত! পুলিশের জালে ১৭

Spread the love

বুধবার রাতে মালদার মোথাবাড়িতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিক্ষোভ শুরু হয়। রাত যত এগোয় পরিস্থিতি কঠিন হতে থাকে। কালিয়াচক ২ ব্লকে, অফিসের বাইরের এলাকায় বিক্ষোভ শুরু হয়। তখন অফিসের ভিতর এসআইআরর কাজ করছিলেন ৭ বিচারবিভাগীয় আধিকারিক। তাঁদের মধ্যে তিনজন মহিলা। বাইরে বিকেল নাগাদ সময় থেকেই ঘেরাও শুরু হয়। চলে স্লোগান। এরপর ঘটনা নিয়ে তীব্র ভর্ৎসনা উঠে আসে সুপ্রিম কোর্টের তরফে। এদিকে, বৃহস্পতিবারও মালদা তপ্ত ছিল।

বৃহস্পতিবার সকাল থেকে মালদার বিভিন্ন জায়গায় অশান্তির আঁচ। পথ অবরোধ চলছে, জ্বলছে টায়ার। দিকে দিকে ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে বিক্ষোভ শুরু হয়।

এদিকে, মালদার যদুপুরে বিক্ষোভ,শান্তির খবর পেয়ে পুলিশ সুপারের কনভয় যাচ্ছিল। এসপির কনভয়ের একেবারে সামনে থাকা গাড়িটিতে হঠাৎই ইট ছোড়া হয়। মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকায় পুলিশ সুপারের কনভয়ে থাকা এসকর্ট কার ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। এসকর্ট কারের চালকের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঘটনা ঘিরে নতুন করে তপ্ত হয়ে ওঠে মালদা।

এদিকে, মুর্শিদাবাদেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিক্ষোভের খবর উঠে আসছে। ফরাক্কায় বেওয়া-১ এবং নয়নসুখ এলাকায় এই বিক্ষোভ দেখানো হয় বলে খবর। এদিকে, মাথাভাঙার পচাগর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তবে দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর ২৭ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ ওঠে ময়নাগুড়িতে। এদিকে, মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহার শহরে। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের মনোনয়ন জমা দেওয়ার সময় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বুধের ঘটনায় গ্রেফতার ১৭ –

বুধবার মালদার মোথাবাড়িতে বিচারবিভাগীয় অফিসারদের ঘেরাওয়ের অভিযোগে আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও গ্রেফতার হয়েছে ১৭ জন। এদিকে, শাহজাহানের অভিযোগ, তিনি আইএসএফ প্রার্থী বলে তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁর দাবি, তিনি বিক্ষোভের স্থলেই ছিলেন না, গিয়েছিলেন জলসায়। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *