বিরসা মুন্ডার জন্মদিবসে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

PM Modi Tribute To Birsa Munda Birthday:

গত ১২-১৩ বছরে দেশের অন্তত ৫০ কোটি মানুষকে চরম দারিদ্রসীমার উপরে তুলে এনেছে সরকার। নির্মূল হয়েছে মাওবাদী কার্যকলাপও। বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি জানিয়েছেন, এগুলি তাঁর সরকারের অন্যতম বড় সাফল্য। বিশেষত আদিবাসী সমাজের কল্যাণে এই দুই সাফল্যের গুরুত্ব অনেক বেশি।

ভারতে ২০২১ সাল থেকে বিরসা মুন্ডার জন্মদিবসে (Modi Tribute To Birsa Munda Birthday) জনজাতীয় গৌরব দিবস পালন করা হচ্ছে। গত বছর তাঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে দু’লক্ষের বেশি কর্মসূচি আয়োজন করা হয়েছিল, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোটি কোটি মানুষ তাতে যোগ দিয়েছিলেন। এ ছা়ড়া, আদিবাসী উন্নয়নে ১৭০টির বেশি প্রকল্পের ঘোষণা, ৭০টির বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। বরাদ্দ করা হয়েছিল ৩০ হাজার কোটি টাকা। এ বছরের অনুষ্ঠানও সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

রবিবারের অনুষ্ঠানে (Modi Tribute To Birsa Munda Birthday) সশরীরে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। ভার্চুয়াল মাধ্যমে ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার দীর্ঘকাল ধরে মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আদিবাসী এলাকাগুলির উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে৷ এর জন্য ১ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দও করেছে কেন্দ্র। এ ছাড়া, দেশের বিভিন্ন প্রান্তে দরিদ্র পরিবারগুলির জন্য চার কোটি বাড়ি নির্মাণ, ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া, আয়ুষ্মান ভারতের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

মহারাষ্ট্রের গঢ়চিরৌলিতে বিরসা মুন্ডার ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনজাতি গৌরব দিবস পালিত হচ্ছে। সেই অনুষ্ঠানে রবিবার ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi Tribute To Birsa Munda Birthday)। তিনি জানান, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী গত ১২-১৩ বছরে ভারতের ৫০ কোটি মানুষ চরম দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত এটি ভারত সরকারের অন্যতম বড় সাফল্য। তবে এতে কোনও সরকারের একার কৃতিত্ব নেই। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক নীতির পাশাপাশি সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi Tribute To Birsa Munda Birthday

Modi Tribute To Birsa Munda Birthday

 

প্রধানমন্ত্রী জানিয়েছেন, মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর সরকারের নীতি প্রথম থেকেই কঠোর। তাঁর কথায়, ‘নকশাল হিংসায় সবচেয়ে বেশি ভুগতে হয়েছে আদিবাসীদের। ২০১৪ সালে অন্তত ১২৫টি গ্রামে এই সমস্যা ছিল। প্রতি বছর প্রচুর সংখ্যক হিংসাত্মক ঘটনার কথা শোনা যেত। অনেক মানুষ মারা যেতেন। আগের সরকার আদিবাসীদের জন্য কিছুই করেনি। মাওবাদীরা সাধারণ মানুষকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করেছে বার বার। জোর করে মায়ের কোল থেকে সন্তানকে কেড়়ে নেওয়া হয়েছে। আজ মাওবাদ শেষ। এর ফলে ক্ষতিগ্রস্তেরাও এখন চাকরি, শিক্ষার সুযোগসুবিধা পাচ্ছেন।’

 

 

Read More: National | Politics

Follow Us on: YouTube

 

Leave a Reply