Rajesh Sharma। মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হয়েছেন হাসপাতালে

Spread the love

Rajesh Sharma: হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা। গুরুতর অসুস্থ তিনি। খবরটি ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বিগ্নতা। কী হয়েছে অভিনেতার? কেনই বা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি?সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে বিমানে করে কলকাতায় ফিরছিলেন তিনি। মাঝ রাস্তায় একটি পোকার কামড়ে অস্বাভাবিকভাবে ফুলে যায় পা। আপাতদৃষ্টিতে ঘটনাটি গুরুতর মনে না হলেও খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরে।

এক ধাক্কায় বেড়ে যায় সুগার লেভেল। সঙ্গে তৈরি হয় তীব্র শ্বাসকষ্ট। পায়ের গোড়ালি থেকে সংক্রমণ দ্রুত পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করানো হয় মনিপাল ঢাকুরিয়া হাসপাতালে।

পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে, আপাতত চিকিৎসকদের অধীনে রয়েছেন তিনি। তীব্র জ্বর, সঙ্গে কথা বলতে বেশ অসুবিধা হচ্ছে তাঁর। রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও। তবে সময়মতো হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মত চিকিৎসকদের।

প্রসঙ্গত, ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতার যাতে কোনওরকম সমস্যা না হয় সেই দিকে নজর রাখছেন তিনি। তবে আপাতত রাজেশের অবস্থা কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *