Ramakrishna Mission Madhyamik Result। নরেন্দ্রপুর বনাম পুরুলিয়া! মাধ্যমিক মেধাতালিকায় কোন রামকৃষ্ণ মিশন স্কুলের কতজন?

Spread the love

প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মোট ১৩১ জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছেন। এদিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হোক বা পুরুলিয়া, রহড়া, রাজ্যের কামকৃষ্ণ মিশন স্কুলগুলির ফল নিয়ে সবসময়ই কৌতুহল থাকে সবার। এই আবহে দেখে নিন এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের কারা কারা মেধাতালিকায় স্থান পেলেন।

এবারের মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান পেয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌর জানা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৫। সব মিলিয়ে নরেন্দ্রপুরের ৭ জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছেন এবারে। ৬৯৩ পেয়ে পঞ্চম হয়েছেন এই স্কুলেরই স্যামন্তক কুণ্ডু। সোমজ্যোতি দাস ৬৯১ পেয়ে হয়েছেন সপ্তম। ৬৯০ পেয়ে অষ্টম হয়েছেন নরেন্দ্রপুরের জীবিতেশ কায়াল, সৌম্যকান্তি কুইলা। ৬৮৯ নম্বর পেয়ে নবম হয়েছেন এই স্কুলেরই ঐশিক চক্রবর্তী। অনুরাগ মণ্ডল দশম হয়েছেন ৬৮৮ পেয়ে।

পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অভিনব প্রতিহার ৬৯১ নম্বর পেয়ে সপ্তম হয়েছেন। ৬৮৯ পেয়ে নবম হয়েছেন এই স্কুলেরই বোধিসত্ত্ব ঘোষ, সৌম্য সরকার ৬৮৮ পেয়ে দশম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দেব পাল, অর্কপ্রভ চক্রবর্তী, আদিত্য রাজ, শিবম আনন্দ, রুদ্রদীপ মণ্ডল। সব মিলিয়ে মেধাতালিকায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৮ জন পরীক্ষার্থী ছিলেন।

এদিকে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অদ্রিত গোস্বামী ৬৯২ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছেন। এরপর ৬৯১ পেয়ে এই স্কুলেরই অনীশ দাস সপ্তম হয়েছেন। রহড়ার সূর্যস্নাত বর্মণ ৬৮৯ পেয়ে নবম হয়েছেন। ৬৮৮ পেয়ে সৃজন দে সরকার হয়েছেন দশম।

এছাড়া এবারে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের সৌমাল্য ঘোষ ৬৮০ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন। এই স্কুলেরই সম্বর্ত বেতাল ৬৮৯ পেয়ে নবম হয়েছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অভিষেকদাস ৬৮৮ পেয়ে দশম হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *