Rebel TMC MPs letter to Lok Sabha। BJP জোটের সঙ্গে থাকতে চাই, চিঠি তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ ২০ সাংসদের

Spread the love

Rebel TMC MPs letter to Lok Sabha: এনডিএয়ের শরিক হতে চেয়ে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ। সূত্রের খবর, আজ বেলায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সেই চিঠি জমা দিয়েছেন। তাতে মোট ২০ জন সাংসদের স্বাক্ষর আছে। ওই চিঠিতে দাবি জানানো হয়েছে যে তাঁরা নতুন কোনও দল গড়ছেন না বা ‘আসল’ তৃণমূল হিসেবে দাবি করছেন না। কিন্তু স্বতন্ত্র ব্লক হিসেবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সাংসদদের সঙ্গে তাঁরা লোকসভায় বসতে চান বলে স্পিকারের কাছে আর্জি জানানো হয়েছে। অর্থাৎ ওই বিদ্রোহী সাংসদরা নিজেদের আসল তৃণমূল হিসেবে দাবি করেননি বা আলাদা কোনও দল গঠনের ঘোষণা করেননি বা সরাসরি বিজেপি যোগ দিতে চাননি, বরং বাইরে থেকে একটি ‘ব্লক’ গঠন করতে চান বলে সূত্রের খবর। যদিও সেই বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

‘বিদ্রোহী’ সাংসদদের তালিকায় কারা কারা আছেন?

সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন অনুযায়ী, বিদ্রোহী সাংসদদের তালিকায় একাধিক এমন সাংসদের নাম আছে, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সব সাংসদের নাম এখনও স্পষ্ট না হলেও কয়েকজনের নাম সামনে এসেছে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বিদ্রোহী তালিকায় ঘাটালের সাংসদ দেব, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়রাও থাকতে পারেন বলে ওই শোনা যাচ্ছে।

১) পার্থ ভৌমিক, ব্যারাকপুর।

২) জুন মালিয়া, মেদিনীপুর।

৩) জগদীশ বাসুনিয়া, কোচবিহার।

৪) অসিত মাল, বোলপুর।

৫) শর্মিলা সরকার, বর্ধমান পূর্ব।

৬) বাপি হালদার, মথুরাপুর।

৭) প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া।

৮) অরূপ চক্রবর্তী, বাঁকুড়া।

৯) কালীপদ সোরেন, ঝাড়গ্রাম।

১০) শতাব্দী রায়, বীরভূম।

১১) কাকলি ঘোষদস্তিদার, বারাসত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *