Roshni Bhattacharya: চোখে চশমা, মাথায় কাঁচা পাকা চুল, সারা মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। খুব সাধারণ এক পোশাকে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন একজন বৃদ্ধা মহিলা। সম্প্রতি এমনই একটি পোস্ট করেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। প্রাথমিক দৃষ্টিতে মনে হবে হয়তো তিনি অন্য কারও ছবি পোস্ট করেছেন কিন্তু ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই ছবিটি অন্য কারও নয় বরং তাঁর নিজেরই।
চরিত্রের খাতিরে মাঝেমধ্যেই নিজেদের অন্যভাবে সাজিয়ে তুলতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। এবার সেই চরিত্রের খাতিরেই নিজেকে একজন বৃদ্ধা নারীর রূপ দিয়েছেন রোশনি। শীতল চরিত্রের একটি অন্যরকম রূপ এবার দেখতে পাওয়া যাবে ‘মিস্টার এন্ড মিসেস পরশুরাম’ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।
বাংলা ধারাবাহিক জগতের বেশ পরিচিত একজন অভিনেত্রী হলেন রোশনি ভট্টাচার্য। তবে এই মুহূর্তে শুধুমাত্র বাংলায় নয়, তিনি হিন্দি ধারাবাহিকেও সমানতালে অভিনয় করছেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’ আজকের নায়ক ধারাবাহিকের আদলে স্টার প্লাসে একটি ধারাবাহিক শুরু হয়েছিল যার নাম মিস্টার এন্ড মিসেস পরশুরাম, সেখানেই ‘শীতল’ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী।ব্লু প্রোডাকশনের ব্যানারে এই ধারাবাহিকটি তৈরি হয়েছে এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল ভাট এবং শাম্ভবি সিং। ‘পরশুরাম’ ধারাবাহিকে একাধিক খল চরিত্রের উপস্থিতি থাকলেও প্রধান বা গুরুত্বপূর্ণ খল চরিত্র শীতল। বাংলায় এই শীতল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সংঘমিত্রা তালুকদার।
প্রসঙ্গত, বাংলার পরশুরাম ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা। পরশুরাম চরিত্রটি এবং তার স্ত্রীর চরিত্র দুজনেই নিজেদের আসল পরিচয় গোপন করে রাখে। আপাত দৃষ্টিতে দুই সন্তানকে নিয়ে গড়ে ওঠা একটি সাধারণ পরিবার মনে হলেও পরশুরামের পরিবার কিন্তু সত্যিই অসাধারণ।
