RSS Chief on Captain Smit Machchhar। ‘হিন্দু ধর্মই ক্যাপ্টেন স্মিতকে প্রাণ বাঁচাতে উদ্বুদ্ধ করেছিল’

Spread the love

RSS Chief on Captain Smit Machhar: ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ভূয়সী প্রশংসা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতরে আয়োজিত ‘বিজয়া দশমী উৎসব’-র মঞ্চ থেকে ভাগবত দাবি করেন, হিন্দু ধর্মের মধ্যে যে মূল্যবোধ আছে, সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়ে। এক প্রজন্ম থেকে অন্যের মধ্যে সঞ্চারিত হয়ে আসে। আর সেই মূল্যবোধই ক্যাপ্টেন স্মিতকে অনুপ্রেরণা জুগিয়েছিল যে নিজের জীবনের পরোয়া না করে অন্যদের জীবন রক্ষা করার ক্ষেত্রে। তাঁর জন্যই ১৭৪ জন মানুষের প্রাণ বেঁচে গিয়েছে বলে জানান ভাগবত।

‘মানুষের প্রাণরক্ষায় নিজের জীবন উৎসর্গ ক্যাপ্টেন স্মিত মচ্ছরের’

সংঘ প্রধানের কথায়, ‘বিশ্বের প্রতি হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গি এবং (হিন্দু সমাজের) প্রকৃতি অন্তর্ভুক্তিমূলক। তাই আমাদের বুঝতে হবে যে এই ধরনের কাজ আমাদের সকলের মধ্যে মানসিক ঐক্য, সদিচ্ছা ও সদাচরণকে আরও সুদৃঢ় করবে। এই প্রকৃতি এবং প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সঞ্চারিত হওয়া এই মূল্যবোধই ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে নিজের জীবন বিপন্ন করে মানুষের প্রাণরক্ষার কাজে নিজেকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছে।’

 

‘২ বছরের ছেলেকে হনুমান চালিশা পড়ে শোনান ক্যাপ্টেন স্মিত মচ্ছর’

সেই অভিশক্ত ফ্লাইদুবাই বিমানের ক্যাপ্টেন স্মিত নিজেকেও জানিয়েছেন যে ধর্মের প্রতি বিশেষ টান অনুভব করেন। নিজের প্রাণের পরোয়া না করে ১৭৪ জন মানুষের জীবন বাঁচানোর পরে হাসপাতালের বিছানা থেকেই ভিডিয়ো কলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন যে প্রতিদিন সকালে দু’বছরের ছেলেকে হনুমান চালিশা পড়ে শোনান। যা তাঁর মধ্যে শক্তির সঞ্চার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *