Sabyasachi Chakraborty। ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে?

Spread the love

খুব সম্প্রতি মা হয়েছেন সুস্মিতা রায়। সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তীকে ডিভোর্স দেওয়ার পর তিনি বিয়ে করেন এবং তার কয়েক মাসের মধ্যেই মা হন তিনি। সুস্মিতার মা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে সায়কের দাদা অর্থাৎ সব্যসাচীর বিয়ের খবর।

এই গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সায়ক পরপর দুটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখতে পাওয়া যায় পাঞ্জাবি থেকে ফোন, জোর কদমে চলছে কেনাকাটা। ক্যাপশনে সায়ক লেখেন, ‘মোটা দাদাইয়ের স্পেশাল দিনের জন্য কেনাকাটা শুরু।’ খুব স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সব্যসাচী? এমনকি সব্যসাচীর বিয়ের জন্য আগাম শুভেচ্ছা দিতে দেখা দিয়েছে অনেককে।

তবে এই এত কেনাকাটা বিয়ের উদ্দেশ্যে নয়, বরং খুব শীঘ্রই নন্দনে অনুষ্ঠিত হওয়া বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী। আগামী ২৮ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই সম্মানিত হবেন সব্যসাচী। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে যুব এম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে সায়ককে।

অর্থাৎ বোঝাই যাচ্ছে, আগামী দিনের এই স্পেশাল অনুষ্ঠানের জন্যই চলছে এত কেনাকাটা। যদিও সব্যসাচীর বিয়ের জন্যেও এখন ভীষণ উৎসাহিত সকলে। একদিকে যখন সুস্মিতা নিজের জীবনে এগিয়ে গিয়েছেন তখন অন্যদিকে সব্যসাচীও ঠিক একইভাবে নিজের জীবনে কাউকে খুঁজে পান, এই কামনাই করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *