Shakib Khan। ‘সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম..’

Spread the love

সদ্য তৃতীয় সন্তানের বাবা হয়েছেন শাকিব খান। তবে পিতৃত্বের স্বাদ পেলেও সেই আনন্দ নিয়ে একটা শব্দও খরচ করেননি ঢালিউডের সুপারস্টার। বুবলীর সঙ্গে বারংবার বিয়ে ভাঙার কথা মুখে বললেও দ্বিতীয়বার মা হয়েছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী। অপু বিশ্বাসের সঙ্গে গোপন বিয়ে-র পর বুবলীর সঙ্গেও নিজের দাম্পত্য গোপনেই রেখেছিলেন শাকিব খান। কিন্তু এবার খোলাখুলি নিজের প্রথম প্রেমের কথা বললেন নায়ক। যে প্রেম অসম্পূর্ণই থেকে গিয়েছে। মন থেকে যে নারীকে তিনি একমাত্র বিয়ে করতে চেয়েছিলেন।

ঢালিউড মেগাস্টার শাকিব খান (Shakib Khan)-এর ব্যক্তিগত জীবন বলতেই সাধারণত চর্চায় আসে দুই চিত্রনায়িকা— অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম। তবে এই দুই সম্পর্কের অনেক আগে তাঁর জীবনে ছিল এক গভীর ভালোবাসা, যা এত দিন সাধারণ মানুষের অগোচরেই ছিল। অবশেষে দীর্ঘদিনের নীরবতা ভেঙে জীবনের প্রথম প্রেম ও না-পাওয়া সম্পর্কের কথা অকপটে প্রকাশ করলেন শাকিব।

সম্প্রতি চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা (Purnima)-র মুখোমুখি হয়ে জীবনের এই অজানা অধ্যায় প্রকাশ্যে আনেন অভিনেতা।

মিডিয়ার বাইরের মেয়ে, গুলশানের বনেদি পরিবার

অনুষ্ঠানে পুরোনো স্মৃতি মনে করিয়ে পূর্ণিমা যখন শাকিবকে জিজ্ঞেস করেন, ‘একজনের সঙ্গে তোমার ভীষণ কঠিন প্রেম ছিল না?’ তখন শাকিব নিজেও অতীতের স্মৃতিতে ফিরে যান।

অভিনয় জীবনের শুরুর কয়েক বছর পরেই এই সম্পর্কের সূচনা হয়। মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ এবং গুলশানের একটি প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষিত ও বনেদি পরিবারের সন্তান ছিলেন, যিনি গুলশানের এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতেন। শাকিবের ঘনিষ্ঠ কিছু বন্ধু ও সহকর্মী ছাড়া এই প্রেমের কথা তখন কেউ জানতেন না।

‘তাকে বিয়ে করে সেটেল হতে চেয়েছিলাম’

প্রথম প্রেমের গভীরতা বোঝাতে গিয়ে আবেগপ্রবণ শাকিব বলেন, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, দেখতেও খুব সুন্দর ছিল। আমরা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসতাম। আমি ওর সঙ্গেই সেটেলড্ হতে চেয়েছিলাম। কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে অতিমাত্রায় অভিমান আর পরিস্থিতির কারণে কীভাবে যে সম্পর্কটা শেষ হয়ে গেল, আজও বুঝতে পারি না। ঘটনাটার জন্য আমার আজও অনুশোচনা হয়।’

পূর্ণিমাও শাকিবের কথার সাথে সুর মিলিয়ে জানান, মেয়েটি সত্যিই অনেক সুন্দরী ছিলেন।

‘মিস করি, কিন্তু আর যোগাযোগ করতে চাই না’

প্রথম প্রেমকে আজও মিস করেন কি না— পূর্ণিমার এই প্রশ্নে শাকিবের স্পষ্ট জবাব, ‘হ্যাঁ, মিস করি। তবে এখন আর কোনো যোগাযোগ নেই এবং করতেও চাই না। তবে ঢাকার রাস্তায় চলাচলের সময় প্রায়ই তাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *