Share Market & Bank Holiday on Diwali। মঙ্গলে মুহুরত ট্রেডিং! সোমে খোলা শেয়ার বাজার

Spread the love

ভারত জুড়ে আজ পালন করা হচ্ছে দিওয়ালি। তবে আজ বম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ছুটি নেই। আজ ভারতের শেয়ার বাজারগুলি খোলা থাকবে। ২১ অক্টোবর দিওয়ালি উপলক্ষে বন্ধ থাকবে শেয়ার বাজার। সেই উপলক্ষে ২১ তারিখ ‘মুহুরত ট্রেডিং’ হবে ঘণ্টা খানেকের জন্য। ২০২৫ সালে বিএসই এবং এনএসই-র ১৪টি অফিশিয়াল স্টক মার্কেট ছুটি রয়েছে। যার মধ্যে মঙ্গলবার, ২১ অক্টোবর দীপাবলির জন্য একটি ছুটি রয়েছে।

উল্লেখ্য, শেয়ার বাজার নিয়মিত ট্রেডিংয়ের জন্য আজ খোলা রয়েছে এবং আগামিকাল, ২১ অক্টোবর দীপাবলি উপলক্ষে তা বন্ধ থাকবে। এই আবহে ২১ অক্টোবরে বিশেষ আবহে এক ঘণ্টার জন্য ‘মুহুরত ট্রেডিং’ সেশন থাকবে। এরপর ২২ অক্টোবর পূর্ণদিবস ছুটি পালন করা হবে শেয়ার বাজারে। মুহুরত ট্রেডিং তারিখ এবং সময় মুহুরত ট্রেডিং সেশন হিন্দু নববর্ষের একটি শুভ সূচনা চিহ্নিত করে এবং বছরের সবচেয়ে প্রত্যাশিত স্টক মার্কেট ইভেন্টগুলির মধ্যে একটি হল এই মুহুরত ট্রেডিং। মুহুরত ট্রেডিংয়ের সময়: মঙ্গলবার, অক্টোবর ২১ দুপুর ১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ৪৫ মিনিট (দুপুর দেড়টায় প্রিওপেনিং)।

এদিকে কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে চলতি সপ্তাহে বেশ কয়েকদিন ছুটি থাকে ব্যাঙ্ক। কালীপুজো উপলক্ষে ২০ অক্টোবর, সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে ব্যাঙ্ক থাকবে বন্ধ। শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, ত্রিপুরা, ঝাড়খণ্ড, গুজরাট, মিজোরাম, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অসম, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কেরল, নাগাল্যান্ড, গোয়ায় সোমবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ভাইফোঁটা উপলক্ষে পশ্চিমবঙ্গে ফের বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। এর পাশাপাশি সিকিম, মণিপুর, গুজরাট, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশেও বৃহস্পতিবার ব্যাঙ্ক থাকবে বন্ধ। ২৫ অক্টোবর মাসের চতুর্থ শনিবার হওয়ায় পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক থাকবে বন্ধ। আর রবিবার, ২৬ অক্টোবরও বন্ধ ব্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *