Thalapathy Vijay Cabinet Ministers। TVK-র ‘মুকুল রায়’ থেকে IRS অফিসার! ডাক্তার- বিজয়ের ‘নবরত্ন’-র পরিচয় চমকপ্রদ

Spread the love

Thalapathy Vijay Cabinet Ministers: ‘আমি শ্রী জোসেফ বিজয়’- তামিল ভাষায় থালাপতি বিজয় সেই শব্দবন্ধ পড়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ল চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম। আর উচ্ছ্বাসে ফেটে পড়ারই কথা, কারণ অভিনেতা বিজয় এবং তামিলাগা ভেত্রি কাজাখামের (টিভিকে) হাত ধরে নয়া যুগের সূচনা হল তামিলনাড়ুতে। গর্বের সঙ্গে অনেকে বলছেন যে ’থালাপতি অবশেষে মুখ্যমন্ত্রী হলেন।’ রবিবার তাঁর সঙ্গে শপথগ্রহণ করেন নয়জন মন্ত্রী। তাঁদের পরিচয়ও রীতিমতো চমকপ্রদ।

বিজয়ের ৯ মন্ত্রী হলেন কারা কারা?

১) কেএ সেনগোত্তাইয়ান: দীর্ঘদিন এআইএডিএমকেতে ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজিআর এবং জয়ললিতার সঙ্গেও কাজ করেছেন। কিন্তু বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন ই পলানিস্বামীরা, তার সমালোচনা করেছিলেন। সেজন্য তাঁকে এআইএডিএমকে থেকে বহিষ্কার করা হয়েছিল। আর এখন বিজয়ের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হলেন।

২) কেজি অর্জুন রাজ: আইআরএস (ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস) অফিসার ছিলেন। সেই প্রশাসনিক কেরিয়ার ছেড়ে রাজনীতিতে যোগ দেন। নিজের ঘরের মাঠ থেকে জেতেন। তিনি আবার ডাক্তারও বটে।

৩) আধব অর্জুন: রাজনৈতিক উপদেষ্টা। ভারতের বাস্কেটবল ফেডারেশনের সভাপতি। বিজয়ের ঘনিষ্ট বৃত্তের অন্যতম সদস্য। দলের সাংগঠনিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৪) টিকে প্রভু: পেশায় দন্ত চিকিৎসক তিনি। এখন পুরোপুরি রাজনীতিবিদ হয়ে উঠেছেন।

৫) রাজ মোহন: একজন টেলিভিশন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি তাঁর বাগ্মিতার জন্য পরিচিত।

৬) সেলভি এস কীর্তনা: বিজয় সরকারের কনিষ্ঠতম মন্ত্রী। বয়স ২৯। আগে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন। কাজ করেছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও।

৭) আর নির্মলকুমার: বিজেপি ছেড়ে বিজয়ের দলে যোগ দেন। টিভিকের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।

৮) এন আনন্দ: বিজয়ের দলের সাধারণ সম্পাদক। তৃণমূল স্তরকে হাতের তালুর মতো চেনেন। বুথস্তরে দলের প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলার প্রেক্ষিতে বলতে গেলে তিনি বিজয়ের দলের ‘মুকুল রায়’।

৯) পি ভেঙ্কটরামনন: বিজয়ের দলের কোষাধ্যক্ষ। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ ‘মুখ’।

‘আমি কমন ম্যান’, মুখ্যমন্ত্রী হয়েই কী ঘোষণা বিজয়ের?

তারইমধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে থালাপতি বিজয় বলেন, ‘আমি দেবদূত নই। আমি কমন ম্যান। আপনাদের দেখভাল করব আমি।’ সেইসঙ্গে তিনি ঘোষণা করেন, বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ মিলবে। মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ ফোর্স গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *